মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের একক আধিপত্য।
চীনের মকি শহরে চাইনিজ তাইপের বিপক্ষে কনা আক্তার একটি, জোড়া গোল করেন নাদিরা ইমা, আইরিন আক্তার রিয়া ও সারিকা রিমন।
২০ মিনিটে কনার গোলে লিড পায় বাংলাদেশ। ৩২ মিনিটে ব্যবধান দিগুণ করেন ইমা। দুমিনিট পর তার জোড়ায় বোর্ডে তৃতীয় গোল যোগ হয়।
৩৫ এবং ৩৮ মিনিটে পরপর দুটি গোলে করেন রিয়া। ৫-০তে এগিয়ে যায় বাংলাদেশ। শেষদিকে অধিনায়ক সারিকার জোড়া গোল করেন। ৭-০ ব্যবধানের বড় জয় নিয় মাঠ ছাড়ে লাল-সবুজের দলটি।
রোববার পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।









