চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমেন্স সুপার লিগ ‘ট্রায়াল প্রজেক্ট’, শুরু ১০ জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 29, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী খেলোয়াড় ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এশিয়ায় মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশে হওয়া নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। তবে সময় যতো গড়াচ্ছে, লিগের পর্দা ওঠা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। দুই দফা পেছানোর পর টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’কে একটি ট্রায়াল প্রজেক্ট হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার বিকালে বাফুফে ভবনে বসেছিল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি বৈঠক। মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতেই ডাকা হয় জরুরি সভা। এরপর সাংবাদিকদের জানানো হয়, চার দলের আসর ১২-১৩ দিনের মধ্যে আয়োজন করা হবে।

কাজী সালাউদ্দিন বলেন, ‘ফিফা উইন্ডো শুরু হবে। তাই ওমেন্স সুপার লিগ দ্রুত শুরু করতে চাচ্ছি। ফিফা উইন্ডো শুরু হলে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না।’

টুর্নামেন্ট পরিচালনার জন্য কে স্পোর্টসকে দায়িত্ব দিয়েছে বাফুফে। এ সম্পর্কে ফেডারেশন সভাপতির ব্যাখ্যা, ‘দীর্ঘমেয়াদী নয়, আমরা ট্রায়াল হিসেবে তাদের এক বছরের জন্য অনুমতি দিয়েছি। যদি আমরা এই লিগ সফলভাবে চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে এটা আমরা পাঁচ থেকে দশ বছরের জন্য টুর্নামেন্টের টেন্ডার করব। এখন এটা ট্রায়ালভিত্তিক করা হচ্ছে। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নাই। পৃথিবীতে একমাত্র ভারতেই (ছেলেদের) ফ্রাঞ্চাইজি ফুটবল হয়।। আমরা চেষ্টা করে দেখি মডেলটা কী আসে।’

বাফুফের সঙ্গে কে স্পোর্টসের কেমন সমঝোতা হয়েছে জানতে চাইলে কাজী সালাউদ্দিন বলেন, ‘কে স্পোর্টস ২০ লাখ টাকা দেবে। অনূর্ধ্ব-১৭ সাফ যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের আমরা আর্থিক সুবিধা দিতে পারিনি। তাই আমি প্রস্তাব করেছি এই টাকাটা যেন মেয়েদের দিয়ে দেয়া হয়।’

টুর্নামেন্ট শুরুর বাকি মাত্র ১২ দিন। বিদেশি খেলোয়াড়দের এত দ্রুত কীভাবে আসা সম্ভব হবে এমন প্রশ্ন বাফুফে সভাপতিকে করা হয়েছিল। উত্তরে মেলেনি স্পষ্ট জবাব, ‘এজন্যই আজ জরুরি সভা। জরুরি হল খেলা।’

Tags: কে-স্পোর্টসবাফুফেলিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

লিটনকে অভিনন্দন জানালো কেকেআর

Next Post

সৎ মায়ের সহযোগিতায় বাবার নির্যাতনের শিকার শিশু

Next Post
Child being beaten by man in a rural setting with trees and debris. Channel i News - চ্যানেল আই নিউজ

সৎ মায়ের সহযোগিতায় বাবার নির্যাতনের শিকার শিশু

নির্বাহী আদালত থেকে তিনজন আসামি জেল থেকে ছাড়া পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলার ২৫ বছর পর তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT