চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে সরাসরি মেয়েদের ফুটবল বিশ্বকাপ, স্পিকারের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 পূর্বাহ্ন 18, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেয়েদের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে ২০ জুলাই। ৩২ দলের আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মাসব্যাপী টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশের মেয়েদের ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে নেয়া হয়েছে এমন উদ্যোগ।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে মেয়েদের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে আইস্ক্রিনের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অঙ্গনের একঝাঁক তারকাও ছিলেন উপস্থিত।

আইস্ক্রিনের পাশাপাশি টি-স্পোর্টস ও গাজী টিভি সব খেলা সরাসরি দেখাবে। অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টস অ্যাপ ও র‍্যাবিটহোল বিডিতেও সব ম্যাচ দেখা যাবে। দুই সেমিফাইনাল ও ফাইনাল সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সব ম্যাচ সরাসরি দেখানোর সম্প্রচার সত্ত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইমপ্রেস মাত্রাকে অভিনন্দন জানান। বলেন, ‘বিশেষ গুরুত্ব সহকারে মেয়েদের ফিফা বিশ্বকাপের জন্য তারা সরাসরি সম্প্রচারের যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটি সত্যি যথোপযুক্ত একটি উদ্যোগ। যে সফলতা ক্রীড়াঙ্গনে আমাদের নারী বোনেরা দেখাতে সক্ষম হয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশে অবশ্যই মেয়েদের বিশ্বকাপ দেখানো যথোপযুক্ত বলে আমি মনে করি। যখন এটা সরাসরি সম্প্রচার করা হবে, তখন এটি যথেষ্ট আলোড়ন তৈরি করবে।’

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আজ ইমপ্রেস মাত্রার জন্য একটি গর্বের দিন। মহিলাদের ফুটবল বিশ্বকাপের আওয়াজ বিশ্বব্যাপী তেমন নেই। গত কয়েক বছর হল গণমাধ্যমের কল্যাণে মেয়েদের বিশ্বকাপ সম্পর্কে সবাই একটু একটু জানছে। এবছর বাংলাদেশের মানুষ একটু বেশি জানবে। চ্যানেল আই বরাবরই খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করেছে।’

আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ) বলেন, ‘আইস্ক্রিন দেখার জন্য প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করলেই আপনারা মেয়েদের ফিফা বিশ্বকাপ সবাই দেখতে পারবেন।’

Tags: অস্ট্রেলিয়াআইস্ক্রিনচ্যানেল আইনিউজিল্যান্ডরিয়াজলিড স্পোর্টসশাইখ সিরাজশিরীন শারমিন চৌধুরী
Previous Post

সিলেটে আচরণবিধি ভেঙে জরিমানা আফগান কোচ-খেলোয়াড়ের

Next Post

ঢাকা-১৭ আসনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত

Next Post
ঢাকা-১৭ আসনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত

যুক্তরাষ্ট্রের রুশ শস্যচুক্তি নিয়ে মন্তব্য করেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার শস্যচুক্তি থেকে সরে আসা নিয়ে যা বলেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT