চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক সংকটে সম্প্রচার হচ্ছে না মেয়েদের ডিপিএল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 23, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন টেলিভিশনের স্টুডিওতে কর্মীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই শেষ হয়েছে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা মেয়েদের আসরে থাকছে না সে ব্যবস্থাটুকুও।

জানা গেছে সম্প্রচারের জন্য বিসিবির নারী উইংয়ের কাছে বাজেট নেই। যে কারণে জাহানারা-সালমাদের খেলা দেখার সুযোগ থাকছে না।

ছেলেদের লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আর মেয়েদের লিগ চলে বিসিবির উইমেন্স উইংয়ের ব্যবস্থাপনায়। বোর্ডের কাছে বাজেট চাইলেও এবার অনুমোদন দেয়া হয়নি। পরের আসরের জন্য এবার বোর্ড থেকে বাজেট পাশ করাতে উদ্যোগী সংশ্লিষ্টরা।

১১টি দল নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ৯ দল নিয়ে মাঠে গড়াবে নারী ডিপিএল। শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অ্যাজাক্স ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি।

খরচ কমাতে সেরা ছয় দলের সুপার লিগও তুলে নিয়েছে বিসিবি। ঢাকার ৯টি ক্লাব একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। ৮ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

ঢাকার তিন মাঠে হবে এবারের নারী ডিপিএল। বিকেএসপির ১ আর ৩ নম্বর মাঠ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে আসরের সবগুলো ম্যাচ।

বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কলাবাগান। অন্য দুই মাঠে দুই ম্যাচে মুখোমুখি হবে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-গুলশান ইয়ুথ ক্লাব এবং বিকেএসপি-সিটি ক্লাব।

Tags: জাহানারাফতুল্লাবিকেএসপিবিসিবিমেয়েদের ডিপিএল ২০২৩লিড স্পোর্টসসালমা
Previous Post

রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Next Post

১৩০টিরও বেশি সরকারি ফি দেয়া যাচ্ছে বিকাশে

Next Post
বিকাশে সরকারি ফি পরিশোধের জন্য সহজ পদ্ধতি ও সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩০টিরও বেশি সরকারি ফি দেয়া যাচ্ছে বিকাশে

রাষ্ট্রপতি ও বিমান বাহিনী প্রধানের বৈঠক, উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT