চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে জেলার সব উপজেলাতেই নারী ইউএনও

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
5:45 অপরাহ্ন 10, ডিসেম্বর 2023
in চুয়াডাঙ্গা, জনপদ, নারী
A A
নারী ইউএনওদের ছবি, বিভিন্ন জেলা থেকে নির্বাচিত নারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফাতেমা-তুজ-জোহরার যোগদানের মধ্যে দিয়ে জেলার ৪ উপজেলাতেই নারী কর্মকর্তা পেল জেলাবাসী।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি জেলার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন রোকসানা মিতা, ১৮ জুন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করনে স্নিগ্ধা দাস, ১৯ জুলাই জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন হাসিনা মমতাজ এবং ১০ ডিসেম্বর ফাতেমা-তুজ-জোহরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

সম্প্রতি বদলি আদেশ পাওয়া চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে শামীম ভূঁইয়া ২০২১ সালের ৭ অক্টোবর যোগদান করেন। আর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে ২০২১ সালের ১৮ মে যোগদান করেছিলেন ফাতেমা-তুজ-জোহরা।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শামীম ভুইয়ার স্থলে ফাতেমা-তুজ-জোহরা ইউএনও হিসেবে যোগদান করায় প্রথমবারের মত চুয়াডাঙ্গার ৪ টি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী।

একটি জেলার ৪ উপজেলাতেই নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালনের বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সচেতন মহল। তাদের মতে, এ থেকে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রযাত্রার রোল মডেল হতে পারে চুয়াডাঙ্গা। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই। নারীরাও এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, যে কোন স্তরে নারী-পুরুষ সমানভাবে কাজ করতে পারেন। নারীদের আলাদা করে দেখার সুযোগ নেই। নতুন সহকর্মী যোগ্য ও দক্ষ বলে আমি শুনেছি। ৪ জনই রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন।

Tags: ইউএনও
Previous Post

মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াতের বিচার দাবি করেছে ‘মায়ের কান্না’

Next Post

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রিয়াজ-ফেরদৌস-নিপুণরা

Next Post
প্রদর্শনী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রিয়াজ-ফেরদৌস-নিপুণরা

Bangladeshi footballer wearing a mask during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র-গুলিসহ ইপিএলের সাবেক ফুটবলার আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT