চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরুম খাইয়ে তিনজনকে হত্যা, এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী ও নিরাপত্তা কর্মী গ্রেপ্তারকৃতদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খাইয়ে তিনজনকে হত্যাচেষ্টার অভিযোগে এরিন প্যাটারসন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মেলবোর্নের সুপ্রিম কোর্ট। এই রায়ে বলা হয়েছে, সাজা চলাকালীন ৩৩ বছর পর্যন্ত তিনি প্যারোলের সুযোগ পাবেন না।

৫০ বছর বয়সী এরিন প্যাটারসন তার তিন জন আত্মীয়কে হত্যা এবং আরও একজনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

দুই সন্তানের মা এরিন তার বাড়িতে বিফ ওয়েলিংটন নামে একটি খাবার রান্না করে অতিথিদের পরিবেশন করেছিলেন।

পরে দেখা যায়, সেখানে ছিল বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম। ঘটনাটি ঘটেছিল দুই বছর আগে ২০২৩ সালের ২৯ জুলাই দুপুরের খাবার বা লাঞ্চের টেবিলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) আদালতে শুনানি চলাকালে প্যাটারসন বেশিরভাগ সময় চোখ বন্ধ রেখেছিলেন। শুধুমাত্র রায় যখন ঘোষণা করা হয় তখন চোখ খুলেছিলেন তিনি।

যেমন ছিল আদালতের পরিবেশ
আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘিরে সোমবার মেলবোর্ন সুপ্রিম কোর্টের বিচারকের ওই কক্ষটিতে অনেক ভিড় লক্ষ করা গেছে। গণমাধ্যম কর্মীদের জন্য রাখা বেঞ্চটি পরিপূর্ণ ছিল। আর সাধারণ মানুষদের জন্য বসার বেঞ্চগুলোতেও অনেক মানুষের ভিড় ছিল।

আদালতে রায় শুনতে যারা এসেছিলেন, তারাও তাকাচ্ছিলেন প্যাটারসনের দিকে। কাঠগড়ায় প্যাটারসনের মাথার উপরের অংশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না।

আদালতে যখন রায় ঘোষণা করা হয়, তখন বেশিরভাগ সময় চোখ বন্ধ রেখেছিলেন এরিন প্যাটারসন। তার বিরুদ্ধে যখন পরিবারের সদস্যদের সাক্ষ্য পড়ে শুনানো হচ্ছিল তখনও তিনি ছিলেন নির্বিকার। রায় ঘোষণা শেষে যখন আদালতের কাঠগড়া ধীর পায়ে হেটে বের হচ্ছিলেন প্যাটারসন।

যখন বিচারক প্যাটারসনের অপরাধের বর্ণনা দিচ্ছিলেন তখন তা নোট করছিলেন সাংবাদিকরা।

রায় ঘোষণার সময় বিচারপতি প্যাটারসনকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি আপনার দোষ আড়াল করার জন্য এক জটিল কৌশল নিয়েছিলেন এবং এটি ছিল ভয়াবহ বিশ্বাসঘাতকতা।’’

বিচারপতি আরও বলেন, ‘‘এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। ঘটনাটিকে আড়াল করতে নানা কৌশলের আশ্রয় নিয়েছিলেন প্যাটারসন। তিনি মিথ্যা বলেছিলেন, বিষাক্ত মাশরুম সংগ্রহ করার বিষয় অস্বীকার করেছিলেন, খাবারের প্লেট ফেলে দিয়েছিলেন এবং পুলিশের কাছে অনেক বিষয়ে মিথ্যা বলেছিলেন।’’

আলোচিত সেই মাশরুম লাঞ্চের ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র অতিথি ইয়ান উইলকিনসন সোমবার আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তার আবেদন এইটুকুই সবাই যেন ঘটনাটিকে ঘিরে দয়া এবং সহমর্মিতা প্রদর্শন করে।

বাকী জীবন থাকতে হবে জেলে
অনেকদিন ধরে জেলে আছেন এরিন প্যাটারসন। আদালতের রায় অনুযায়ী তার জীবনের বাকি সময় জেলে কাটাতে হবে। তিনি প্রতিদিন ২২ ঘণ্টা সেলে কাটাচ্ছেন, খাবার ও ওষুধ দরজার ফাঁক দিয়ে দেওয়া হয়। ব্যায়াম ও একটু খোলা বাতাস নেওয়ার জন্য ছোট একটি কনক্রিটের মাঠও রয়েছে।

সেখান থেকে অন্য বন্দির সঙ্গে তারের বেড়ার ফাঁকা দিয়ে কথা বলার সুযোগ রয়েছে। সপ্তাহে দুই বার ২০ মিনিটের জন্য কারাগারের লাইব্রেরি ব্যবহার করা যায়।

রায়ে বলা হয়, আগে জাতিসংঘ নির্দেশনা মেনে কোন বন্দিকে ১৫ দিনের বেশি আলাদা সেলে রাখা উচিত নয়। কিন্তু প্যাটারসন ইতিমধ্যেই ১৫ মাস ধরে এমন অবস্থায় ছিলেন।

বাদী পক্ষের আইনজীবীর দাবি, এরিন ইচ্ছাকৃতভাবে ওই বিষাক্ত মাশরুম খাবারে মিশিয়েছিলেন। বাদীপক্ষ আদালতে তাদের আবেদনে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন।

কিন্তু শুনানি শেষে সোমবারের রায়ে আদালত যাবজ্জীবনের পাশাপাশি প্যারোলের সুযোগ রেখেছে। বলা হয়েছে এই প্যারোল তিনি পাবেন ৩৩ বছর পর।

রায় ঘোষণার সময় বিচারপতি মন্তব্য করেন, ‘‘আপনার নিরাপত্তার স্বার্থে আপনাকে হয়তো বছরের পর বছর একক সেলে রাখা হবে।’’

বাদীপক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন এরিনেরই আত্নীয় ইয়ান উইলকিনসন। তিনি রায় ঘোষণার পর সবার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি তার পারিবারিক গোপনীয়তা রক্ষারও দাবি জানান।

উইলকিনসন পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘তিনজন ভালো মানুষের সঙ্গে কী ঘটেছিল, তার সত্য উন্মোচন করেছে পুলিশ।’’

Tags: যাবজ্জীবন কারাদণ্ড
Previous Post

দুষ্কৃতকারীরা শুধু পূজা নয়, সবসময় নাশকতার চেষ্টা চালায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, ভোটের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

দুজন মানুষ বাইকে চড়ছেন, একজন পেছনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এতো ভালো লাগবে দেখার আগে বুঝিনি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT