চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাব পরিচয় দেওয়া ডাকাত দলের নারী সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 07, জুলাই 2024
in অপরাধ
A A
র‌্যাবের নারী সদস্যের সঙ্গে গ্রেপ্তার নারী, কালো গাড়ির পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ডাকাতির ঘটনার মূলহোতা ডাকাত দলের নারী সদস্য মিতুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মিতু মৌলভীবাজার দৌলতপুর গ্রামের রহমত উল্লাহর মেয়ে। এর আগে ১২ জুন বুধবার ওই ডাকাতির ঘটনায় র‌্যাব সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার মিতু কাস্টমার সেজে ব্যাংকের ভিতর নজর রাখতো কারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলছে এবং কাকে সহজে টার্গেট করা যায়। যাচাই-বাছাই করে ব্যাংকের ভেতর থেকেই মিতু ওই ব্যক্তিকে চিহ্নিত করে দলের সদস্যদের ফোনে বা মেসেজে জানাত। পরে চিহ্নিত ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে বের হলে মিতু ফলো করে তার পেছনে পেছনে বের হতেন। বাহিরে অপেক্ষমান ডাকাত সদস্যদেরকে ইশারার মাধ্যমে চিহ্নিত ব্যক্তিকে দেখিয়ে দিত। পরে মিতু চিহ্নিত ব্যক্তির কথাবার্তা মনোযোগ দিয়ে শুনে এবং তার রুট প্ল্যান বোঝার চেষ্টা করতেন। মিতুর প্রধান কাজ ছিল ডাকাত দলের সদস্যদের চিহ্নিত ব্যক্তিকে দেখিয়ে দেয়া এবং তার বিষয়ে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা। মিতু ডাকাত দলের সদস্য গ্রেপ্তার রুবেল ইসলামের পূর্ব পরিচিত। তার মাধ্যমেই ডাকাতির কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ ডাকাত দলের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার মিতুকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tags: গ্রেপ্তারর‌্যাব-১
Previous Post

শরিফুলের দুই উইকেট, তবুও জিতল না ক্যান্ডি

Next Post

সায়েন্সল্যাব-নীলক্ষেত থেকে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

Next Post
সড়ক অবরোধের কারণে ঢাকায় যানজট ও শিক্ষার্থীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়েন্সল্যাব-নীলক্ষেত থেকে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকারের প্রদর্শনী, বাংলার স্বর্ণশিল্পের ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরিতে ১ হাজার ৬০৯ টাকা বাড়লো স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT