চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
10:50 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, মুন্সীগঞ্জ
A A
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী সেতুর সংলগ্ন কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, আজ (২৩ ডিসেম্বর) সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের একজন নারী আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

গতকালও ভোরে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় একজন প্রাইভেট কার চালক নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন জানিয়ে আতিকুর রহমান জানান, দ্বিতীয় দিনের মতো দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে পুলিশ।

নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।

Tags: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
Previous Post

রেকর্ড ৯ গোলের ম্যাচে ৪টিতে অবদান রেখে ‘খুশি’ সালাহ

Next Post

সানি লিওনের নামে মাসিক ভাতা ১ হাজার!

Next Post
সানি লিওনের ছবি, তিনি সুন্দর পোশাক পরেছেন, শহরের ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

সানি লিওনের নামে মাসিক ভাতা ১ হাজার!

মেসি ও গার্দিওলা ফুটবল মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন এই সময়ে মেসিকে সিটিতে চাচ্ছেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT