চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোর দরজায় কাপড় আটকে নারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ঢাকার মেট্রো রেল স্টেশনে অপেক্ষমাণ মেট্রোর ট্রেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোর দরজায় কাপড় আটকে রেললাইনের উপর পড়ে গেলেন এক ভারতীয় নারী। তার পোশাক দরজায় আটকে থাকাকালীনই মেট্রোটি চলতে শুরু করে। ফলে মেট্রোর লাইনের উপরেই পড়ে যান তিনি। আর তাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে নারীর।

রোববার ১৭ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি মেট্রো লাইনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত নারীর নাম রীনা।

রীনার পরিবার সূত্রে জানা যায়, রীনা পশ্চিম দিল্লির নাঙ্গলোই থেকে মোহন নগরের দিকে যাচ্ছিলেন। মাঝে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে পোশাক আটকে যাওয়ার সময় তিনি মেট্রোয় উঠছিলেন, না কি মেট্রো থেকে নামছিলেন, এখনও তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে মেট্রোয় ওঠার সময়েই এই দুর্ঘটনা। তিনি মেট্রোয় ওঠার আগেই সম্ভবত ট্রেনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তাতেই তার কাপড় আটকে পড়ে, এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা।

ঘটনার পর রীনাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দু’দিন চিকিৎসা চললে, অবশেষে তাকে আর বাঁচানো গেল না।

দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা অনুজ দয়াল জানান, বৃহস্পতিবার মেট্রোর দরজায় কাপড় আটকে দুর্ঘটনার কবলে পড়েন রীনা। তাকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শনিবার সেখানে তার মৃত্যু হয়।

মেট্রোরেলের নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। দিল্লি পুলিশের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Tags: ভারতমেট্রোমেট্রোরেল
Previous Post

খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে হত্যা

Next Post

দীর্ঘদিন দখল হয়ে থাকা ১৩টি খেলার মাঠ দখলমুক্ত

Next Post
Bangladeshi officials and media at a press conference about reclaiming occupied sports grounds. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন দখল হয়ে থাকা ১৩টি খেলার মাঠ দখলমুক্ত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা ট্রফি হাতে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপায় চোখ রেখে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT