চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে দুর্ঘটনায় শিশুসহ নারীর মৃত্যু

হাকিম বাবুল by হাকিম বাবুল
8:06 অপরাহ্ন 15, আগস্ট 2025
in জনপদ, শেরপুর
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও বাঁকানো রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার ১৫ আগস্ট সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের ধোবারচর এলাকার ছনকান্দা গ্রামের কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪০) এবং নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের মইছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ।

শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের বলাইরচর ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার মো. আব্দুল আজিজ জানান, মনোয়ারা বেগম শুক্রবার বেলা ১২টার দিকে দুই বোন ও ২ বছর বয়সী ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে বারোদুয়ারি মসজিদে যাচ্ছিলেন। এসময় ধোবারচর চৌরাস্তার মোড়ে অটেরিকশার চাকা ও মোটরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মনোয়ারা বেগমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

অপরদিকে, নালিতাবাড়ী উপজেলার কালাকুমা বৈশাখী বাজারের কাছে অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে একটি দ্রুতগতির অটোরিকশা নালিতাবাড়ীর চারালি বাজার থেকে পানিহাতার দিকে যাচ্ছিল। এসময় রাস্তার পাশে থাকা শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমু জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Tags: শেরপুরসড়ক দুর্ঘটনা
Previous Post

ঢাবিতে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন অনুষ্ঠান

Next Post

শেষ দেশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলল মার্শাল দ্বীপপুঞ্জ

Next Post
মার্শাল দ্বীপপুঞ্জের প্রথম ফুটবল ম্যাচের দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দেশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলল মার্শাল দ্বীপপুঞ্জ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের লোগো, শান্তি ও মানবাধিকার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT