চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 15, আগস্ট 2026
in বিনোদন
A A
ফারুকী ও দর্শকদের মাঝে আলোচনা, জাদুঘরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউকে না জানিয়ে হঠাৎ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ দেখতে গিয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (১৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এর ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সরকারের কাছে প্রয়োজনীয় জনবল দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফারুকী জানান, দিনের শেষ দিকে অল্প সময়ের জন্য জাদুঘরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে বিপুলসংখ্যক দর্শনার্থী দেখে তার ‘মন ভরে গেছে’। অনেক দর্শক কাছে এসে তার জন্য দোয়া করেছেন, কথা বলেছেন এবং জাদুঘরে আরও কী কী সংযোজন করা যায়, সে বিষয়ে পরামর্শও দিয়েছেন।

এ বিষয়ে ফারুকী লিখেন,“কাউকে কিছু না জানাইয়া আজকে জুলাই যাদুঘরে গেছিলাম শেষ কয়েক মিনিটের জন‍্য। গিয়ে মনটা ভরে গেলো হাজার হাজার মানুষ দেখে। তাদের অনেকেই কাছে এসে দোয়া করেছেন, কথা বলেছেন, আর কী কী করা যায় এই যাদুঘরে পরামর্শ দিয়েছেন। ছোট্ট জীবনে মানুষের খুব বেশী কিছু পাওয়ার নাই আসলে।”

ধানমন্ডি-৩২ নম্বরে জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ সেই সময়ের একটি আবেগঘন মুহূর্তের কথাও তুলে ধরেছেন ফারুকী। জাদুঘর থেকে বের হওয়ার আগে শহীদ আহনাফের মা ও তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয় তার। এই সাক্ষাৎ তাকে বিশেষভাবে নাড়া দিয়েছে বলেও তার কথায় ইঙ্গিত পাওয়া যায়।

ফারুকী তার পোস্টে জুলাইয়ের তাৎপর্য নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন,“জুলাই কী এটা দেখি অনেক সো-কল্ড কালচারাল এলিটরা বুঝতে চান না। এই জনতা কিন্তু ঠিকই বোঝে জুলাই কী ছিলো। জুলাই এবং বাংলাদেশের সার্বভৌমত্বও এই জনতাই রক্ষা করবে।”

তবে জাদুঘরটির পরিচালনাগত কিছু ঘাটতি নিয়েও সরব হয়েছেন এই নির্মাতা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাদুঘরে দ্রুত পর্যাপ্ত স্টাফ, দর্শনার্থীদের জন্য এক্সপ্লেইনার এবং পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ করা দরকার।

ফারুকীর পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র তিন ঘণ্টায় ১৪ হাজার ৮০০ দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শন করেছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, দলিল ও নিদর্শন প্রদর্শনের লক্ষ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য ৬ আগস্ট থেকে উন্মুক্ত করা হয়।

প্রসঙ্গত, চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন ফারুকী। তার তত্ত্বাবধানে শুরু হয় ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ, যার বড় অংশ শেষ হয় তার দায়িত্বকালেই।

Tags: জুলাই স্মৃতি জাদুঘরফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
Previous Post

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

Next Post

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

Next Post
প্রার্থনার জন্য হাত তুলে দোয়া করছেন একজন মুসলিম ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

ধানমন্ডি-৩২ নম্বরে জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT