চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে খুশির বার্তা দিয়ে মমতা বললেন: ‘বাংলায় অশান্তি বরদাশত করব না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 22, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অশান্তি বরদাশত করবেন না বলে ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুশির ঈদে শান্তির বার্তা দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন: সবাই শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনোভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না।

শনিবার (২২ এপ্রিল) সকালে কলকাতা রেড রোডে ঈদ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

দেশের সংবিধান এবং ইতিহাস বদলানোর অভিযোগ এনেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। তার কথায়, ‘লোকতন্ত্র চলে গেলে সব চলে যায়। আজ দেশের সংবিধান এবং ইতিহাস বদলে যাচ্ছে। যা খুশি করছে। তার পর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ও সব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন। আমরা লড়াই করব, ভয় পাব না।’

কলকাতার আনন্দবাজার পত্রিকার এক সংবাদে এসব কথা জানা গেছে।

সম্প্রীতির বার্তা দিয়ে তিনি মমতা আরও জানান, কেউ বা কারা যদি মনে করেন, মুসলিম ভোট ভেঙে দেবেন, তা সম্ভব নয়। পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা বদল করতে সবাইকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

মমতা বলেন, ‘বিজেপি বিভেদের রাজনীতি করে। আর এক বছর পর লোকসভা নির্বাচন। ঠিক হয়ে যাবে সরকারে কে থাকবে। আসন্ন লোকসভা নির্বাচনে সবাই এসে ভোট দেবেন।’

একই সঙ্গে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকে এক জোট হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বলেন, সকলে এক জোট হলে কেন্দ্রের গদি উল্টে যেতে পারে। তার কথায়, ‘তারাই মানুষ, যারা মানবিক। যারা সবাইকে নিয়ে চলেন, তারাই দেশের নেতা। এ রকম ভাঙচুর করে দেশের নেতা হওয়া যায় না। আমি প্রার্থনা করব যেন এই দাদাগিরি আটকে দেওয়া হয়। আমরা একসঙ্গে হলে চেয়ার নড়ে যাবে।’

কেন্দ্রের তরফে তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগও আবার উঠে আসে মমতার মুখে। তবে তিনি যে লড়াইয়ের জন্য প্রস্তুত তা-ও তিনি স্পষ্ট করে দেন। তিনি বলেন, ‘আমাদের তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গেও লড়তে হচ্ছে। আমাদের জ্বালাচ্ছে। আরও জ্বালাবে। তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।’

একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মতো সম্প্রীতির বার্তা দেন অভিষেকও। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না বলে বিজেপি সরকারের বিরুদ্ধে হুশিয়ারি করে তিনি বলেন, ‘যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয় যাবে। ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে ঈদ পালন করা হয়, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়। শরীরে যে রক্ত বইছে, তারও কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকি সব রাজ্যের থেকে আলাদা।’

Tags: পবিত্র ঈদ-উল ফিতর ২০২৩
Previous Post

কানাডায় প্রবাসীদের ঈদ আছে, উদযাপনের আনন্দ নেই

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০৪

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ২০২৪ সালে নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০৪

রাষ্ট্রপতি ও অন্যান্য ব্যক্তির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ-উল-ফিতরে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT