চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের তীব্র সমালোচনায় ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 14, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক প্রভাব এবং আধিপত্যের কঠোর সমালোচনা করেছে ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। বৃহস্পতিবার প্রকাশ হতে চলা উইজডেনের ১৬৩তম সংস্করণে সম্পাদক লরেন্স বুথ বর্তমান পরিস্থিতিকে ভীতিকর ও নিয়ন্ত্রণমূলক হিসেবে আখ্যায়িত করেছেন। উইজডেনের মতে, বিসিসিআই এখন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একটি ‘ক্রীড়া শাখায়’ পরিণত হয়েছে।

প্রতিবেদনেই শুরুতেই জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত ও চেয়ারম্যান জয় শাহ- দুজনই ভারতীয়। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী।

উইজডেন ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বর্ণনা করেছে ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ক্রীড়াঙ্গনের সহায়ক সংস্থা’ হিসেবে, যে সংস্থার নেতৃত্বে আগে ছিলেন জয় শাহ।

বুথের লেখায় অবশ্যম্ভাবীভাবেই এসেছে ২০২৫ সালের এশিয়া কাপ। যখন ক্রিকেটের চেয়ে বেশি আলোচনা ছিল রাজনীতি নিয়ে। ভারত-পাকিস্তানের সংক্ষিপ্ত সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে টসের সময় হাত মেলাননি দুদেশের অধিনায়ক।

বুথ লিখেছেন, ‘২০২৫ সালে খেলাটির পরিচালনাব্যবস্থা নিয়ে এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে, যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বললেন, “রাজনীতি ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না।” সম্ভবত তিনি ভুলে গিয়েছিলেন, তিনি নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। এই সর্বশেষ নাটকীয় ঘটনার অনেক আগেই স্পষ্ট ছিল যে বিসিসিআই ভারতের ক্ষমতাসীন বিজেপির ক্রীড়াঙ্গন শাখা।’

ব্যাখ্যা দিতে গিয়ে বুথ বিস্তারিত বলেন, ‘এই সম্পর্কটি আরও স্পষ্ট হয়ে ওঠে, যখন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম জয়ের পর সেটি সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফল একই—ভারতের জয়!” বাস্তবের “অপারেশন সিঁদুর”-এ সীমান্তের দুই পাশে বহু মানুষের মৃত্যু হয়েছিল।’

উইজডেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিলের বিষয়টিও সামনে এনেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার জেরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজের ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত ভ্রমণে অনুমতি না দেয়ায় বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

বুথ লিখেছেন, ‘ক্রিকেটের শাসনব্যবস্থা ক্রমেই অরওয়েলীয় হয়ে উঠছে, যেখানে এমন ভান করা হচ্ছে যে ভারত একাই সবকিছু করলেও, কিছু যায় আসে না। উল্টো পরিস্থিতির শিকার হয়ে ক্রিকেটের নিম্নস্তরের দেশগুলো যখন ক্ষোভে ফেটে পড়ছে, তখন দোষটা তাদের ঘাড়েই চাপিয়ে দেয়া হচ্ছে।’

Tags: আইসিসিউইজডেনগুপ্তজয় শাহভারতলিড স্পোর্টস
Previous Post

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করেছে বর্ষবরণ পর্ষদ

Next Post

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

Next Post

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT