চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঘ মাসে বৃষ্টি দেখল রাজধানীবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in পরিবেশ
A A
ঢাকা শহরে বৃষ্টির ফোঁটা ঝরছে, আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। এই অবস্থায় মাঘ মাসের ১০ তারিখ (বুধবার) সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখলো রাজধানী ঢাকা। আবহাওয়ার এ অবস্থার মধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল অধিদপ্তর।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও, মগবাজার, ফার্মগেট, শাহবাগ গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে আগামী ছয় ঘণ্টা রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকবে ।এসময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

রাজধানীর তেজগাঁও লিংক রোডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শামীম আহমেদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা পেতে নাবিস্কোর ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অফিস শেষে বের হয়েই বৃষ্টির দেখা মিলল। মাঘের বৃষ্টিতে না ভিজে তাই দাঁড়িয়েছি। জ্বর, ঠাণ্ডা থেকে রেহাই পেতেই দাঁড়ালাম।’

সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো বাসস্ট্যান্ডে বৃষ্টির কারণে পথচারি, ভ্রাম্যমাণ দোকানিদের তাড়া লক্ষ্য করা যায়।

নাবিস্কো মোড়ে সিদ্ধ ডিম বিক্রেতা মো. আশরাফ বলেন, ‘অন্যদিন রাত দশটা-এগারো পর্যন্ত সিদ্ধ ডিম বিক্রি করি। তবে আজ আর তা হবে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পলিথিন উপরে টাঙিয়ে ব্যবসা করতেছি। কাস্টমার না থাকলে বাড়ি ফিরে যাওয়াই ভালো’।

অনাকাঙ্খিত বৃষ্টিতে কেউই রেইনকোট বা ছাতা সঙ্গে রাখেননি। তাইতো কর্মস্থল শেষে দ্রুত বাড়ি ফিরতে কেউ গাড়িতে উঠছেন, কেউবা রিকশায়। হঠাৎ বৃষ্টিতে সুযোগ বুঝে রিকশাচালকরাও নির্ধারিত ভাড়ার চাইতে ১০-২০ টাকা বেশি দাবি করছে যাত্রীদের কাছে।

বৃষ্টির রাতে ঢাকা শহরের একটি গাড়ির উইন্ডশিল্ডের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সন্ধ্যা ৭টা থেকে আগামী ছয় ঘণ্টা ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে  আংশিক মেঘলা থাকবে। এসময় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Tags: আবহাওয়া অধিদপ্তররাজধানীতে বৃষ্টি
Previous Post

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি

Next Post

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিতে বার্সেলোনা সফরের সুযোগ

Next Post
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ বার্সেলোনা, প্রযুক্তি ও মোবাইল শিল্পের বড় ইভেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিতে বার্সেলোনা সফরের সুযোগ

বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য বিক্রির জন্য সাজানো দোকানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT