বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রেখে জয়ী হতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে বিএনপির সামনে লড়াই করা ছাড়া অন্য কোনো পথ নেই।
রোববার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি সতর্ক করে বলেন, কমিটি নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
মির্জা ফখরুল ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যু ঘটনার নিন্দা জানান।









