চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনের চ্যাম্পিয়ন রাইবাকিনা বললেন, জন্মের উপর হাত নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 10, জুলাই 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উইম্বলডন জেতা রাইবাকিনা ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে এবার উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা থাকায় তারা অংশ নিতে পারেননি। মেয়েদের বিশ্ব টেনিসের শীর্ষ ২০-এ থাকা তিন ও ছেলেদের শীর্ষ ১০-এ থাকা দুই টেনিস তারকা তাই এবারের আসরে ছিলেন না।

তবে রাশিয়ার নাগরিক হয়েও এবার উইম্বলডনের মেয়েদের এককে অংশ নিয়ে বাজিমাত করেছেন এলেনা রাইবাকিনা। মস্কোতে জন্ম নেয়া রাইবাকিনা ২০১৮ সালে কাজাখস্তানের নাগরিকত্ব লাভ করেন। কাজাখস্তানের হয়ে খেলায় তার উইম্বলডনের খেলতে বাধা ছিল না। সুযোগ কাজে লাগিয়ে হলেন চ্যাম্পিয়ন। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামও একইসঙ্গে জেতা হয়ে গেল।

শনিবার মেয়েদের এককের ফাইনালে তিউনিসিয়ার অনস জাবেউরের বিপক্ষে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হেরেছিলেন রাইবাকিনা। প্রত্যাবর্তনের গল্প লিখে পরের দুই সেট ৬-২ ও ৬-২ ব্যবধানে জিতে ট্রফি জিতে নেন র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা তরুণী।

উইম্বলডনের চ্যাম্পিয়ন হওয়ার পর রাইবাকিনা বলেন, ‘আমি কোথায় জন্মগ্রহণ করেছি তার উপর আমার হাত নেই। মানুষ আমাকে বিশ্বাস করেছিল। কাজাখস্তান আমাকে অনেক সমর্থন করেছে।’

সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেস্কুর মতো তারকাদের হারিয়ে চমক দেখানো রাইবাকিনা শেষ পর্যন্ত শিরোপাটাই জিতে নিলেন। এমন সাফল্যের পর যেন কথা বলার শক্তিটাই তিনি হারিয়ে বসেছিলেন।

‘আমি আসলে বাকরুদ্ধ। একজন বিজয়ী হওয়া আশ্চর্যজনক। আমি কতটা খুশি তা বলার ভাষা আমার কাছে নেই। এই দুই সপ্তাহে যা ঘটেছে, এটা খুবই অপ্রত্যাশিত।’

এটি (ফাইনাল) মানসিক এবং শারীরিকভাবে কঠিন ম্যাচ ছিল। তাই শেষ পর্যন্ত আমি খুব খুশি ছিলাম যে ম্যাচ শেষ হয়েছে। এই মুহূর্তে আমি বিশ্বাস করিনি যে জিতেছি। এটা অনেক আবেগের। আমি শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। আজ আমি খুব চাপে ছিলাম। জয় কীভাবে উদযাপন কোর্টে হয়, জানি না।’

২৩ বর্ষী রাইবাকিনা ২০১১ সালের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন। যদিও ছোটবেলায় তিনি জিমন্যাস্ট এবং আইস স্কেটার ছিলেন। তাকে বলা হয়েছিল, তার উচ্চতার (৬ ফুট) কারণে পেশাদার খেলোয়াড় হিসেবে সফল হবে না। বাবার উৎসাহে রুশ কন্যা টেনিসে মনযোগী হন।

স্কুল ছাড়ার পর রাইবাকিনা জীবনে টার্নিং পয়েন্ট আসে। তার বাবা চেয়েছিলেন মেয়েকে কলেজে ভর্তি করাতে, যদিও আর্থিক সঙ্কট নিয়ে চিন্তিত ছিলেন। এ সময় আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে তার অনেক অফার আসছিল। কাজাখস্তান টেনিস ফেডারেশন তাকে আর্থিকভাবে সহায়তা করার প্রস্তাব দেয়। বিনিময়ে রাইবাকিনা কাজাখস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি ২০১৯ সালে বুখারেস্টে প্রথম ডব্লিউটিএ খেতাব জিতেছিলেন।

Tags: উইম্বলডনজাবেউরলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আই জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

Next Post

শিনজো আবে’র নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা ছিল: জাপান পুলিশ

Next Post
শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিনজো আবে’র নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা ছিল: জাপান পুলিশ

মাংসের ঝটপট সেদ্ধ, ভাতের সাথে পরিবেশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাংস ঝটপট সেদ্ধ করার পদ্ধতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT