চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উইম্বলডনে এটাই আমার শেষ ম্যাচ নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 12, জুলাই 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Wimbledon tennis player celebrating victory with a smile and raised arm. Channel i News - চ্যানেল আই নিউজ

নোভাক জোকোভিচের সামনে সুযোগ ছিল রজার ফেদেরারকে ছোঁয়ার আর মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ার। কিন্তু উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ৩৮ বর্ষী মহাতারকার। ক্যারিয়ারের এ বেলায় এসেও হাল ছাড়ছেন না তিনি। জানালেন, আসরে এটাই তার শেষ ম্যাচ নয়।

সেন্টার কোর্টে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পুরোটা সময় নিজের ছায়া হয়েই ছিলেন জোকোভিচ। এক ঘণ্টা ৫৫ মিনিটেই সরাসরি সেটে জয় তুলে নেন সিনার। ইতালিয়ান তারকার জয় ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয়ী সিনার এবারই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন।

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। আর ছেলে ও মেয়ে মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। সেটাই নিজের করে নেয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন সার্ব মহাতারকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জোকোভিচ বলেছেন, ‘আশা করি সেন্টার কোর্টে এটি আমার শেষ ম্যাচ নয়। আমি আজই উইম্বলডন ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করছি না। তাই অন্তত আরও একবার ফিরে আসার পরিকল্পনা করছি, অবশ্যই সেন্টার কোর্টে খেলব।’

‘অনুশীলন এবং নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যাতে গ্র্যান্ড স্ল্যামে আমার সেরাটা খেলতে পারি। এই বছর বা গত বছর আমি কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতিনি, তবুও গ্র্যান্ড স্ল্যামে আমার সেরা টেনিস খেলা চালিয়ে যাচ্ছি। আমার ক্যারিয়ারের এপর্যায়ে এই টুর্নামেন্টগুলোই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

Tags: উইম্বলডনটেনিসরজার ফেদেরারলিড স্পোর্টসসার্বিয়াসিনার
Previous Post

পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Next Post

এবার ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ দাবি করে হেনস্তার অভিযোগ মমতার

Next Post
মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ভারতে বাংলাভাষীদের 'বাংলাদেশি' দাবি করে হেনস্তার অভিযোগ মমতার

ফারজানা হক মুন্নী, মাহফুজুল হক মিনুর সহধর্মিণী, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহফুজুল হক মিনুর সহধর্মিণী ফারজানা হক মুন্নী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT