চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনে ‘পিরিয়ডের’ সময় ড্রেস কোডে থাকবে ছাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 18, নভেম্বর 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উইম্বলডন টেনিস খেলোয়াড়রা ম্যাচের আগে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহ্যগত নিয়ম অনুযায়ী ১৪৫ বছরের পুরনো আসর উইম্বলডনে অংশ নেয়া খেলোয়াড়দের সাদা রঙের পোশাক ও আন্ডারশর্টস পরিধান করা বাধ্যতামূলক। গাঢ় রঙের কিছু তো বটেই, অফ-হোয়াইট রঙের কিছু পরিধান করাও নিষেধ। তবে নারী খেলোয়াড়রা পিরিয়ড চলাকালীন সময়ে যাতে কোনো বিব্রতকর অবস্থায় না পড়েন, সেজন্য ড্রেস কোডে ছাড় দেয়ার সিদ্ধান্ত এসেছে।

উইম্বলডনে নারী খেলোয়াড়দের আগামী বছর থেকে গাঢ় রঙের আন্ডারশর্টস পরার অনুমতি দেয়া হবে। অল ইংল্যান্ড ক্লাব এমন ঘোষণা দিয়েছে। ড্রেস কোডে পরিবর্তন আনার বিষয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হল।

ম্যানচেস্টার সিটিসহ মেয়েদের ফুটবল ক্লাবগুলো ধারাবাহিকভাবে সাদা শর্টস পরিধান করে খেলার নিয়ম থেকে সরে আসার নজির স্থাপন করেছে। এবার উইম্বলডনও সেই ধারা অনুসরণ করতে চলেছে।

উইম্বলডনের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলেছেন, খেলোয়াড়দের সমর্থনের জন্য ও কীভাবে তারা সেরা পারফর্ম করতে পারে তা নিয়ে প্রতিক্রিয়া শোনার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, খেলোয়াড় এবং বিভিন্ন নীতি নির্ধারণী গ্রুপের প্রতিনিধিদের সাথে আলোচনার পর ব্যবস্থাপনা কমিটি উইম্বলডনে সাদা পোশাকের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ আগামী বছর থেকে মেয়েরা প্রতিদ্বন্দ্বিতার সময় চাইলে গাঢ় রঙের আন্ডারশর্টস পরিধান করতে পারবেন।’

‘আমাদের আশা, এই নিয়ম পরিবর্তনে খেলোয়াড়দের সম্ভাব্য উদ্বেগ থেকে মুক্তি মিলবে। তাদের পারফরম্যান্সের উপর সম্পূর্ণভাবে মনযোগী করতে সাহায্য করবে।’

Tags: উইম্বলডনড্রেস কোডপিরিয়ডলিড স্পোর্টসস্যালি বোল্টন
Previous Post

কাতার পৌঁছেছে জাপান ফুটবল দল

Next Post

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি

Next Post
ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি, তার শারীরিক অবস্থা অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি

ফিফার সভাপতি ইনফান্তিনো তৃতীয় মেয়াদে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মেয়াদে ফিফার সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT