চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডন: নাদাল-সুয়েটেকের জয়, সেরেনার বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 29, জুন 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উইম্বলডন টেনিস ম্যাচে নাদাল, সুয়েটেক ও অন্য খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাশিত জয় দিয়েই বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন মিশন শুরু করেছেন ছেলেদের এককে রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মেয়েদের এককে একবিংশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৩৬ ম্যাচ জেতার নজির গড়েছেন ইগা সুয়েটেক। প্রথম রাউন্ডেই হেরে আসর থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

আর্জেন্টিনার রিকার্ডাস বেরানকিসের বিপক্ষে প্রথম দুই সেট ৬-৪ ও ৬-৩ ব্যবধানে জিতে ঘাসের কোর্টে দাপট দেখান নাদাল। তৃতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে বেরানকিস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে পরের সেট ৬-৪ ব্যবধানে জিতে নাদাল দ্বিতীয় রাউন্ডে পা রাখেন।

জয়ের পর নাদাল বলেন, ‘প্রতিদিনই একটি পরীক্ষা এবং আজকের (গতকাল) গুরুত্বপূর্ণ পরীক্ষার একটি ছিল। যে কঠিন পরিস্থিতিতে আমি এখানে এসেছি, জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটি আমাকে আগামীকাল আবার অনুশীলন করার এবং দুই দিনের মধ্যে আরেকটি ম্যাচ খেলার সুযোগ দেয়।’

মেয়েদের এককে ক্রোয়েশিয়ার জানা ফেটকে পাত্তাই দেননি পোল্যান্ডের টেনিস তারকা সুয়েটেক। র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ৬-০ ও ৬-৩ ব্যবধানে প্রতিপক্ষের বিপক্ষে জয় পান।

সুয়েটেকের আগে ১৯৯৭ সালে মেয়েদের এককে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন মার্টিনা হিঙ্গিস। তাকে টপকে যেতে সুয়েটেকের আর দুটি জয় দরকার।

হতাশাকে সঙ্গী করে উইম্বলডনের প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন তারকা র‍্যাঙ্কিংয়ের ১১৫তম স্থানে থাকা ফ্রান্সের হারমনি তানের বিপক্ষে প্রথম সেট ৭-৫ ব্যবধানে হারেন। দ্বিতীয় সেটে সেরেনা ৬-১ ব্যবধানে জিতে তার ভক্তদের আশার পালে হাওয়া ভালোভাবেই লাগিয়েছিলেন। তৃতীয় সেটে দর্শকরা দেখল তুমুল লড়াই, যার নিষ্পত্তি টাইব্রেকারে হয়েছে। শেষ পর্যন্ত ৭-৬ (১০-৭) ব্যবধানে হেরে সেরেনার বিদায় নিশ্চিত হয়।

ম্যাচের পর সাংবাদিকদের হতাশাঝরা কন্ঠে সেরেনা বলেন, আমি আজ (গতকাল) নিজের সর্বস্ব দিয়েই চেষ্টা করেছি। হয়তো কাল আমি আরও দিতে পারতাম। হয়তো এক সপ্তাহ আগে আমি আরও দিতে পারতাম। কিন্তু আজ আমি যা করতে পারতাম সেটাই করেছি।

আপনাকে কিছু সময়ে সঠিকভাবে কাজটা পারতে হবে। আমি সেটা করতে পারি। তবে সময় বা অন্য কিছু পরিবর্তন করতে পারি না।

ক্যারিয়ার নিয়ে সেরেনাকে তার ভবিষ্যৎ নিয়ে তার উত্তর, এটি এমন এক প্রশ্ন যার উত্তর আমি দিতে পারি না। আমি জানি না। আমার মনে হচ্ছে, আপনি জানেন, আমি জানি না। কে জানে? কে জানে কোথায় আমি থামবো।

Tags: উইম্বলডননাদাললিড স্পোর্টসসুয়েটেকসেরেনাহারমনি তান
Previous Post

ইউক্রেনের আরেক বড় শহর পতনের মুখে

Next Post

হৃতিকের আবদারে ‘বিক্রম ভেদা’র খরচ বেড়ে দ্বিগুণ!

Next Post
হৃতিকের স্টাইলিশ লুক, গ্লাস ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিকের আবদারে ‘বিক্রম ভেদা’র খরচ বেড়ে দ্বিগুণ!

নির্মল রঞ্জন গুহের শেষ বিদায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT