চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে টি-টুয়েন্টিকে বিদায় বলে দিলেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 02, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার কনওয়ে উইলিয়ামসন বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি থেকে অবসর নিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন কেন উইলিয়ামসন। পর আর সংস্করণটির আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি কিউই তারকাকে। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাস তিনেক বাকি থাকতে ছোট সংস্করণকে বিদায়ই বলে দিলেন ৩৫ বর্ষী উইলিয়ামসন। বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

রোববার ভোরে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) উইলিয়ামসনের অবসরের কথা নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টুয়েন্টি রান সংগ্রাহক তিনি। ৯৩ ম্যাচে রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংসটি ৯৫ রানের।

২০১১ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল ২০১৬ ও ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তার নেতৃত্বে।

জাতীয় দলে তরুণ উত্তরসূরী ও অধিনায়কের প্রশংসা করে উইলিয়ামসন বলেছেন, ‘দীর্ঘসময় ধরে এ ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিল। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেয়ার নতুন অধ্যায় শুরু করার। এটি আমার এবং দলের জন্য সঠিক সময়। সামনে বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া দরকার। মিচ এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে- এটি তার ও দলের সময়।’

টি-টুয়েন্টির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

Tags: উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তান সীমান্তে ‘ত্রিশুল’ নামে ভারতের বিশাল সামরিক মহড়া

Next Post

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, দুই সন্দেহভাজন আটক

Next Post
ট্রেন স্টেশনে যাত্রীরা ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, দুই সন্দেহভাজন আটক

মেসি ফুটবল খেলছেন, আবহাওয়া ভারি বৃষ্টি, দর্শকরা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোলেও জয় পায়নি মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT