চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে গ্রেপ্তার করা সম্ভব?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 18, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিনের ছবি, রাশিয়ার প্রেসিডেন্ট, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন সকলের মনে প্রশ্ন, এর ফলে আদৌ গ্রেপ্তার হবেন কি বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট? 

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে বিশেষজ্ঞ মত তুলে ধরে বলা হয়েছে: পুতিনের বিরুদ্ধে যতই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক, নিজের দেশে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও আইসিসির অন্তর্ভুক্ত ১২৩টি দেশের যে কোনও দেশে পুতিন গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। খাতা-কলমে তেমন সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে। কিন্তু আইসিসির নিজস্ব কোনও পুলিশ বাহিনী না থাকায় পুতিনকে গ্রেপ্তার করতে হবে সেই দেশগুলির পুলিশকেই। যা সচরাচর দেখা যায় না। পুতিন একটি রাষ্ট্রের প্রধান। কূটনৈতিক দিক দিয়ে দেখলে তিনি কোনও দেশে এলে তাকে সেই দেশের পুলিশের পক্ষে গ্রেপ্তার করা তাই কার্যত অসম্ভব।

আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পুতিনের চলাচল এমনিতেই সীমিত। অন্তত প্রেসিডেন্ট থাকাকালীন তার গ্রেপ্তারের সম্ভবনা নেই।

এ প্রসঙ্গে অনেকে সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের কথা তুলে এনেছেন। তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও আইসিসিরই সদস্য দেশ দক্ষিণ আফ্রিকা ও জর্ডানে গিয়েছিলেন। কিন্তু গ্রেপ্তার হননি। ২০১৯ সালে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এরপর কেটেছে ৩ বছর। সুদান তাকে আইসিসির হাতে তুলে দেয়নি।

পুতিন ওমর আল-বাশিরের থেকে অনেকগুণ প্রভাবশালী নেতা। তাই পুতিন কোন দেশে গেলে তাকে গ্রেপ্তার করার মতো পদক্ষেপ নেওয়া হবে না বলেই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এদিকে পুতিনের বিরুদ্ধে আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে তাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করেছে ক্রেমলিন।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে: ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

Tags: আইসিসিভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
Previous Post

‘আমরা দেখতে একই রকম’, বিরাট কোহলির বায়োপিক প্রসঙ্গে রাম চরণ

Next Post

৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি, শুটিং ছেড়ে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি, শুটিং ছেড়ে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক উল্টে গেছে, আহত ও নিহতের খবর।. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT