চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃতিকের বদলে যশ!

common by common
7:59 অপরাহ্ন 30, জানুয়ারি 2023
in বিনোদন
A A
বিখ্যাত অভিনেতা যশ ও হৃতিকের স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর থেকেই বলিপাড়ায় চর্চা চলছে বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ নিয়ে। পরিচালক নিতেশ তিওয়ারির পরিচালনায় এই ছবিতে রাবণের চরিত্রের জন্য প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিলেন বলিউড তারকা হৃতিক রোশান।

তবে এবার শোনা যাচ্ছে, সেই চরিত্র থেকে সরে যাচ্ছেন হৃতিক। আর তাইতো সেই চরিত্রের জন্য এবার  ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশকে চূড়ান্ত করতে চাইছেন ছবির নির্মাতারা।

দীর্ঘদিন ধরে ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে কাজ করার ইচ্ছা ‘ছিছোড়ে’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারির। ‘বাওয়াল’ ছবির শুটিং শেষ করে বহু প্রতীক্ষিত সেই ছবির কাজে হাত দিতে চান বলিউড পরিচালক। তবে শুটিং শুরুর আগেই কলাকুশলীদের নিয়ে সমস্যায় পড়েছেন ছবি নির্মাতা।

মূলত আসন্ন ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর ও রাবণের চরিত্রে হৃতিক রোশানকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন পরিচালক। কিন্তু সম্প্রতি শোনা গেছে, রাবণের চরিত্র করতে নাকি রাজি নন হৃতিক।

কেননা ‘বিক্রম বেদা’ ছবির পরে আপাতত আর কোন খলনায়কের চরিত্রে অভিনয় করতে চান না হৃতিক। সেই যুক্তি দেখিয়েই নিতেশের ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বলিউডের ‘গ্রিক গড’।

এরপর থেকেই রাবণের চরিত্রের জন্য দক্ষিণী সুপারস্টার যশকে পেতেই মরিয়া ছবির নির্মাতা। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘কেজিএফ’ খ্যাত তারকার কাছে ছবির চিত্রনাট্য পাঠানো হয়েছে। তা নাকি পছন্দও হয়েছে যশের। সব কিছু চূড়ান্ত হলে ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে এই দক্ষিণী অভিনেতাকেই।

আপাতত বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপূরকে নিয়ে ‘বাওয়াল’ ছবির শুটিংয়ে ব্যস্ত নিতেশ তিওয়ারি। ‘বাওয়াল’-এর শুটিং শেষ করেই ‘রামায়ণ’-এর কাজে হাত দিতে চান তিনি। অভিনেতা চূড়ান্ত হলে চলতি বছরেই শুরু হবে ছবির শুটিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: যশরণবীর কাপুররাবণরামায়ণহৃতিক রোশন
Previous Post

১০ দফা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই: মির্জা ফখরুল

Next Post

আজমির শরীফে তীর্থযাত্রীদের মধ্যে হাতাহাতি

Next Post
আজমির শরীফে তীর্থযাত্রীদের মধ্যে হাতাহাতি, বিশাল জনসমাগমের মধ্যে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজমির শরীফে তীর্থযাত্রীদের মধ্যে হাতাহাতি

ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতাদের গলার জোর বেড়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT