চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 30, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সিন্ধু পানিচুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক ভারতের উদ্দেশে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের প্রাপ্য পানি বন্ধ করার চেষ্টা করা হলে সেই হাত কেটে দেওয়া হবে।

এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৯ জুন) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশের সরকার এমন আচরণ করছে যেন পানির নিয়ন্ত্রণ তাদের একার হাতে। তবে পাকিস্তান নিজেদের পানির অধিকার রক্ষায় আপসহীন থাকবে।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি এখনও কার্যকর রয়েছে এবং কোনো দেশ একতরফাভাবে এটি স্থগিত, বাতিল বা সংশোধন করতে পারে না। তার দাবি, আন্তর্জাতিক আইন পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে এবং ভারতের সিদ্ধান্তের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করে। এরপর নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। ভারতের অবস্থান ছিল, সীমান্তপারের সন্ত্রাসবাদ চলতে থাকলে একই সঙ্গে পানি বণ্টন চুক্তির সুবিধাও বহাল রাখা সম্ভব নয়।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তির আওতায় রাভি, বিয়াস ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার ভারতের এবং সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের। দেশটির কৃষি ও সেচব্যবস্থা এই নদীগুলোর পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

ফলে চুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তানে পানি সংকট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে পাকিস্তানের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Tags: পাকিস্তানভারতসিন্ধু
Previous Post

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

Next Post

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

Next Post
ব্রাজিলের জয়ে ফুটবল প্রেমীদের উল্লাস ও আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

সোনার গহনা প্রদর্শনী, বিভিন্ন ডিজাইনের স্বর্ণের অলংকার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT