চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমাল তাণ্ডব: ক্ষতিগ্রস্ত সুন্দরবনে হরিণসহ ১৩১ প্রাণির মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 01, জুন 2024
in খুলনা, জনপদ, পরিবেশ
A A
সুন্দরবনে মৃত হরিণের দেহ, রেমাল তাণ্ডবের পর ক্ষতিগ্রস্ত প্রাণি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে ১২৭টি হরিণসহ মোট ১৩১টি বন্য প্রাণির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে শুক্রবার আরও ৩১টি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি হরিণ এবং ৪টি শুকরের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।

এই নিয়ে সুন্দরবন থেকে মোট ১২৭টি হরিণসহ ১৩১ বন্য প্রাণির মরদেহ উদ্ধার করল বন বিভাগ। এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার রাতে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবন পানিতে প্লাবিত হয়েছে।

ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেল বাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চারটি বন্য শুকরের মরদেহ পাওয়া গেছে। এ সকল মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ১৮টি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

Tags: রেমালরেমাল তাণ্ডব
Previous Post

নাম থেকে ‘পিট’ বাদ দিতে চান শিলোহ

Next Post

এমপি আনোয়ারুল হত্যা: নেপালে আটক সিয়াম, তদন্তে যাচ্ছে ৪ কর্মকর্তা

Next Post
নেপালে আটক সিয়াম, তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল হত্যা: নেপালে আটক সিয়াম, তদন্তে যাচ্ছে ৪ কর্মকর্তা

সুন্দরবনে জেলেরা ও পর্যটকরা নৌকায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে জেলে-বনজীবী-পর্যটক প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT