প্রয়াত বাসদ নেতা আ ফ ম মাহবুবুল হক এর স্ত্রী কামরুন নাহার বেবী স্থানীয় সময় বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় কানাডার অটোয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন নাহার বেবী ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি অবিভক্ত বাসদের মহিলা ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন।
তার স্বামী বাসদের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক ২০১৭ সালে অটোয়ায় মারা যান। কামরুন নাহার বেবী তার একমাত্র কন্যা উৎপলা ক্রান্তি এবং তার স্বামীর সঙ্গে অটোয়ায় বসবাস করছিলেন।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর বাদ জুমা অটোয়ার মসজিদ বেলাল এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।









