চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
2:50 অপরাহ্ন 11, মার্চ 2024
in - সেমি লিড, অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন নারী ও পুরুষদের সঙ্গে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুর্গাপুরে পরকীয়ার জেরে স্বামী জামিরুল হত্যা মামলায় স্ত্রী জোসনা বেগম (৩৭) ও তার প্রেমিক শাহিন মিয়া বাবুকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমান বগার মেয়ে মোছা. জোসনা বেগম ও দাশড়া খানপাড়া গ্রামের মো. বুলু মিয়ার ছেলে মো. শাহীন মিয়া বাবু।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম তার স্ত্রী জোসনা বেগমকে নিয়ে শ্বশুর বাড়ি ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে ঘরজামাই থাকতো। এক পর্যায়ে স্ত্রী জোসনা বেগমের সাথে একই উপজেলার আটিদাশরা গ্রামের বুলুর ছেলে শাহিন মিয়া বাবুর সাথে অবৈধ প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। বিষয়টি জোসনার স্বামী জামিরুল জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব হয়। এরই জের ধরে পরিকল্পিতভাবে জোসনা ও তার প্রেমিক মিলে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকাল ৩টায় জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৬ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গকুল চন্দ্র মন্ডল এপিপি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ কে এম মামুনুর রহমান সরদার।

Tags: জয়পুরহাটের ক্ষেতলালপরকীয়ার জেরমৃত্যুদণ্ড
Previous Post

বিনোদপুর ঘটনার এক বছর: রাবি প্রশাসনের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ

Next Post

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মরদেহে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

Next Post
তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মরদেহে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

৮ হাজার বছর পুরোনো রুটির ধ্বংসাবশেষ খনন কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও অক্ষত ৮ হাজার বছর আগের রুটি, গবেষণায় যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT