চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ কেন বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশিষ্ট ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে নীল রঙের পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস চার বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করার পর আগামী ৩০ জুন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

গত মঙ্গলবার দায়িত্ব শেষ হওয়ার প্রায় এক বছর আগেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি ।

২০১৯ সালের এপ্রিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে’র মনোনীত ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। পরের পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান।

পদত্যাগের কারণ নিয়ে কোনো ব্যাখ্যা না দিলেও এক বিবৃতিতে ম্যালপাস বলেন: অনেক চিন্তার পরে নতুন চ্যালঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখন নতুন নেতৃত্বের অপেক্ষা করছি।

ম্যালপাস বলেন, অনেক প্রতিভাবান এবং ব্যতিক্রমী মানুষের সাথে বিশ্বের প্রধান উন্নয়ন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা সম্মানের বিষয়। গত চার বছর আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ ছিল। অনেক অগ্রগতি এবং অনেক চিন্তাভাবনার পরে, আমি নতুন চ্যালেঞ্জগুলি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে আমাদের ক্রিয়াকলাপগুলির কার্যকারিতা জোরদার করতে প্রতিদিন কাজ করা আমাদের কর্মী এবং পরিচালনা পর্ষদেকে ধন্যবাদ জানাতে চাই।

ধারণা করা হচ্ছে, মানব সৃষ্ট কার্বন নির্গমন হওয়ার সঙ্গে বৈশ্বিক উষ্ণতা জড়িত বিষয়ে একমত ছিলেন না ম্যালপাস। এ নিয়ে বেশ কিছুদিন ধরে হোয়াইট হাউজের সঙ্গে টানাপোড়েন চলছিল তার। আর একারণেই হয়ত পদত্যাগের কথা জানান তিনি। ম্যালপাস জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক অন্যান্য ইস্যুতে সাম্প্রতিক মাসগুলোতে বেশ চাপে ছিলেন। এমনকি বেশ কয়েকবার তাকে পদত্যাগের দাবির মুখেও পড়তে হয়।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ঘটনার পর ম্যালপাসের পদত্যাগের আহ্বান জোরদার হয়, যখন নিউইয়র্ক টাইমসের একজন সাংবাদিক তাকে ‘মানবসৃষ্ট কার্বন নির্গমন গ্রহটিকে উষ্ণ করছে’ নিয়ে তার মতামত জানতে চান এবং তিনি একে অস্বীকার করেন। যদিও পরে তিনি তার অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছিলেন এবং বলেন যে তিনি জলবায়ু বিরুদ্ধে নন। তিনি তার শব্দ চয়নের জন্য অনুতপ্তের কথাও জানান।

ডেভিড ম্যালপাসের পদত্যাগের সিদ্ধান্ত উন্নয়নশীল দেশ, দাতা, বিশেষজ্ঞ এবং প্রচারকদের আনন্দিত করেছে বলে মনে করা হচ্ছে।

ম্যালপাসের পদত্যাগকে বুধবার সন্ধ্যায় জলবায়ু বিশেষজ্ঞ এবং প্রচারণাকারীরা স্বস্তি ও আনন্দের সাথে স্বাগত জানিয়ে বলেন, এটি ক্ষতিগ্রস্থ রাষ্ট্রগুলোকে অর্থায়নের জন্য একটি নতুন যুগের সূচনা করবে। তাদের দাবি জলবায়ু রোধে বিশ্বব্যাংকের অনুদান প্রয়োজনের তুলনায় খুবই কম।

এবিষয়ে ‘ইউএস ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলে’র জলবায়ু বিষয়ক পরিচালক ‘জেক স্মিট’ বলেছেন, ম্যালপাসের প্রস্থান বিশ্বব্যাংককে আঘাত করবে এবং অবশেষে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্ভুদ্ধ করবে। নতুন নেতৃত্বের সাথে বিশ্বব্যাংক এখন দ্রুত বিকশিত হবে।

এদিকে ট্রেজারি সেক্রেটারি ‘জ্যানেট ইয়েলেন’ বুধবার ম্যালপাসকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার অবৈধ এবং অপ্রীতিকর আক্রমণের মুখে ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন, আফগান জনগণকে সহায়তা করার জন্য তার কাজ এবং প্রতিশ্রুতি থেকে বিশ্ব উপকৃত হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, ম্যালপাসের মেয়াদকালে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নত করতে এবং সরকারি ঋণের বোঝা কমানোর জন্য শক্তিশালী নীতির খোঁজে মনোনিবেশ করেছিলেন। গত চার বছরে ব্যাংক বিশ্বব্যাপী সংকটে দ্রুত সাড়া দিয়েছে। কোভিড-১৯ মহামারী, ইউক্রেনে যুদ্ধ, তীক্ষ্ণ বৈশ্বিক অর্থনীতির প্রতিক্রিয়ায় রেকর্ড ৪৪০ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

ম্যালপাসের গ্রহণ করা উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল কোভিড-১৯ মহামারীর প্রতিক্রিয়া হিসাবে ১৫৭ বিলিয়ন ডলার এবং ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ১৭০ বিলিয়ন ডলার অর্থায়ন বাস্তবায়িত। ১০০ টিরও বেশি দেশে জরুরি স্বাস্থ্য এবং ভ্যাকসিন অপারেশন সরবরাহ করেছে। উন্নয়ন ও প্রবৃদ্ধির সাথে জলবায়ু ও জীববৈচিত্র্যকে আরও ভালোভাবে সংহত করতে জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনা চালু করা। উন্নয়নশীল দেশগুলোর খাদ্য, সার এবং জ্বালানী সংকট মোকাবেলায় প্রকল্পগুলোতে ৩০ বিলিয়ন ডলার নিশ্চিত করা। ভঙ্গুর এবং সংঘাত-আক্রান্ত অঞ্চলের জন্য বিশুদ্ধ পানি, বিদ্যুত এবং  পুষ্টির জন্য অর্থায়ন এবং কর্মীদের সংখ্যা বৃদ্ধি অন্যতম।

আগামী ৩০ জুনের মধ্যে ঘোষণা করা হবে নতুন প্রেসিডেন্টের নাম। এখন দেখার বিষয়, জলবায়ু সংকটের কারণে সভ্যতা-হুমকিপূর্ণ বিপদ এবং সৃজনশীলভাবে সাড়া দেওয়ার জন্য নতুন প্রধান কি পদক্ষেপ গ্রহণ করেন।

Tags: ডেভিড ম্যালপাসপ্রেসিডেন্টবিশ্বব্যাংকবিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
Previous Post

ভাষা সংগ্রামী ১৭: গণতন্ত্র ও শিক্ষা ব্যবস্থা দেখে আমি হতাশ

Next Post

জাবির ৬ষ্ঠ সমাবর্তনে অংশ নিতে পারছেন না অর্ধেকেরও বেশি গ্র্যাজুয়েট

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৩ এর লোগো, যেখানে একটি গ্র্যাজুয়েটের টুপি ও বই রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির ৬ষ্ঠ সমাবর্তনে অংশ নিতে পারছেন না অর্ধেকেরও বেশি গ্র্যাজুয়েট

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানে শীর্ষে শান্ত, সেরা ১০-এর ৮’ই দেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT