চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 16, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন ও নেতানিয়াহু মুখোমুখি, আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত চাপে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সমঝোতা নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, চুক্তির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সমঝোতা ইসরায়েলের জন্য নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে মোকাবিলার বিষয়টিকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন নেতানিয়াহু। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে তিনি নিজের রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরতেন। কিন্তু এবার যুক্তরাষ্ট্র সরাসরি তেহরানের সঙ্গে সমঝোতায় যাওয়ায় তার অবস্থান প্রশ্নের মুখে পড়েছে।

সমালোচকদের প্রশ্ন, যিনি নিজেকে ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী মিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তাকে পাশ কাটিয়ে কীভাবে যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তিতে পৌঁছাল। তাদের মতে, এই পরিস্থিতি নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তির জন্যও অস্বস্তিকর।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ খোলা রয়েছে—হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বিরোধে জড়ানো, নয়তো ইসরায়েলের কিছু কৌশলগত স্বার্থে ছাড় দেওয়া।

অন্যদিকে, ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির চুক্তির সমালোচনা করে বলেছেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের বাধ্য করে না। আমরা এমন কোনো চুক্তির অংশ নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুর কিছু সামরিক সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তার এমন মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোও বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, গাজা, লেবানন ও ইরান ইস্যুতে দীর্ঘদিনের সামরিক কৌশল প্রত্যাশিত ফল দিতে পারেনি। গাজায় দীর্ঘ সংঘাত চললেও হামাস পুরোপুরি নির্মূল হয়নি। একইভাবে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর প্রভাবও পুরোপুরি কমানো সম্ভব হয়নি।

মোসাদের সাবেক কর্মকর্তা ও ইরান বিশেষজ্ঞ সিমা শাইন বলেছেন, যুক্তরাষ্ট্র কেন এই ধরনের সমঝোতায় গেল তা বোঝা কঠিন। তার মতে, এই চুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে।

ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক ড্যানি সিট্রিনোভিচও মনে করেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের ইরান-নীতি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সামনে এনেছে। তার ভাষায়, বাস্তবসম্মত ও সংযত কৌশল গ্রহণ না করলে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে ইসরায়েলকে।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আর সেই পরিবর্তিত বাস্তবতায় নেতানিয়াহুকে এখন একদিকে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখা, অন্যদিকে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলনেতানিয়াহুমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

কক্সবাজারে ডোবায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

Next Post

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT