চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মণিরত্নমের যে ছবিতে অভিনয়ের সুযোগ চেয়েও পাননি রজনীকান্ত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
রজনীকান্তের ছবি ও মঞ্চের কনসার্ট দৃশ্য, মণিরত্নমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত মনিরত্নমের পরিচালনায় তামিল মহাকাব্যিক সিনেমা ‘পন্নিইন সেলভান’ এর ট্রেলার। আর তাইতো এবার বেশ জোরেসোরে ছবিটির প্রচারণায় নেমেছের সবাই।

যার প্রেক্ষিতে মঙ্গলবার চেন্নাই-তে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ছবির সাথে সংশ্লিষ্ট তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রজনীকান্ত ও কমল হাসানদের মত কিংবদন্তী তারকারাও।

অনুষ্ঠানটিতে বক্তব্য দেয়ার সময় এক পর্যায়ে রজনীকান্ত বলেন যে, “আমি যে কোনোভাবে ‘পন্নিইন সেলভান’ এর অংশ হতে চেয়েছিলাম। এমনকি আমি মণিরত্নমকেও বলেছিলাম পেরিয়া পাঝুভেত্তারাইয়ার চরিত্রটিতে আমি অভিনয় করতে চাই। অথবা অন্তত একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করব। কিন্তু, মণিরত্নম না করে দেন আমাকে। তিনি আমাকে উল্টা জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কেন চান যে আমি আপনার ভক্তদের চাপের মুখে পড়ি? মণিরত্নমের জায়গায় অন্য যে কোন পরিচালক হলে আমাকে তার সিনেমাতে ব্যবহার করতেন। কিন্তু, তিনি সেই সুযোগ নেননি।’

রজনীকান্ত আরও যোগ করে বলেন যে,  ‘আমি যখন ছবিটির গল্পটি পড়ি, তখন কমলকে অরুণমোঝি বর্মণ, শ্রীদেবীকে কুন্দাভাই, বিজয়কান্তকে আদিত্য করিকালান, সত্যরাজকে পাজুভেত্রয়ার চরিত্রে কল্পনা করেছি।

‘পন্নিইন সেলভান’ একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাস ভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু তাই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে।

সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন চিয়ান বিক্রম, জয়ম রবি, কার্তি, ত্রিশা, জয়রাম প্রমুখ। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: উপন্যাসঐশ্বরিয়া রাই বচ্চনকার্তিচিয়ান বিক্রমজয়ম রবিজয়রামতামিলত্রিশাপন্নিইন সেলভানরজনীকান্ত
Previous Post

মুক্তির চারদিনেই রেকর্ড, যুক্তরাষ্ট্রের টপচার্টে ‘হাওয়া’

Next Post

মিরাজুলের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল সেমিফাইনালে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজুলের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশ

পরাণ সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার প্যারিসে মুক্তি পাচ্ছে 'পরাণ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT