চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বুরকিনা ফাসোর নেতা ইব্রাহিম ট্রাওরেকে নিয়ে এত আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 05, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বুরকিনা ফাসোর নেতা ইব্রাহিম ট্রাওরে সেনা বাহিনীর সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসো গত কয়েক বছরে রাজনৈতিক সংকট, নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এই পটভূমিতেই উঠে এসেছেন এক তরুণ, সাহসী নেতা ইব্রাহিম ট্রাওরে। তিনি দেশের তরুণদের আশার প্রতীক হয়ে উঠেছেন। 

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর ছোট একটি বিদ্রোহী অংশের নেতৃত্ব দেওয়া ট্রাওরে দেশটির সাবেক জান্তা শাসক লে. কর্নেল পল–হেনরি সান্দাওগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে দেশটির ক্ষমতা দখল করেন। পল–হেনরি সান্দাওগোও অভ্যুত্থানের মাধ্যমে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানের পর নিজেকে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ট্রাওরে। তিনি ওই ঘোষণায় দেশটির জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং রাষ্ট্রীয় বিধি–বিধান জারি রাখার প্রতিশ্রুতি দেন।

ট্রাওরের কথা শুধু বুরকিনা ফাসোতেই নয়, ছড়িয়ে পড়েছে গোটা আফ্রিকায়, এমনকি আফ্রিকার বাইরেও। অনেকেই মনে করেন, তিনি আফ্রিকার বীরদের পথেই হাঁটছেন। ভক্তরা তাকে তুলনা করেন বুরকিনা ফাসোরই আরেক কিংবদন্তি নেতা টমাস সাঙ্কারার সঙ্গে, যিনি ছিলেন একজন মার্কসবাদী বিপ্লবী এবং অনেকের চোখে ‘আফ্রিকার চে গুয়েভারা’।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কন্ট্রোল রিস্কসের জ্যেষ্ঠ গবেষক বেভারলি ওচেং বিবিসিকে বলেন, ট্রাওরের প্রভাব অনেক।আমি এমনকি কেনিয়া থেকেও রাজনীতিক ও লেখকদের বলতে শুনেছি—এই তো সেই মানুষ, যাকে আমরা খুঁজছিলাম।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ক্যাপ্টেন ট্রাওরে ফ্রান্সের সঙ্গে পুরোনো ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করেন। এর বদলে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জোট গড়ে তোলেন—যার অংশ হিসেবে একটি রুশ প্যারামিলিটারি বাহিনীও বুরকিনা ফাসোতে মোতায়েন করা হয়। একইসঙ্গে তার সরকার বাম ঘরানার অর্থনৈতিক নীতির পথে হাঁটে।

এই নীতির আওতায় গঠন করা হয় রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান। সিদ্ধান্ত নেওয়া হয়— দেশটিতে ব্যবসা করতে চাইলে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সরকারকে ১৫ শতাংশ অংশীদারত্ব দিতে হবে। শুধু তাই নয়, তাদের শিখিয়ে দিতে হবে সেসব প্রযুক্তি ও দক্ষতা, যাতে দেশের লোকজন নিজেরাই একদিন সবকিছু পরিচালনা করতে পারে।

দক্ষিণ আফ্রিকার ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক এনোক র‍্যান্ডি আইকিনস বিবিসিকে বলেন, ট্রাওরের এই সংস্কার আফ্রিকাজুড়ে তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে । তার মতে, ট্রাওরে এখন সম্ভবত আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান।  ট্রাওরের জনপ্রিয়তা বাড়ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এতে অবশ্য অনেক ভুয়া তথ্য বা পোস্ট ছড়ানো হচ্ছে। এসব পোস্ট মূলত তার বিপ্লবী ইমেজকে শক্তিশালী করার জন্যই তৈরি।

ওচেং বলেন, ট্রাওরের কথা এবং সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রচারণা অনেক দূর-দূরান্তে ছড়িয়েছে। আফ্রিকান-আমেরিকান এবং ব্রিটিশ কৃষ্ণাঙ্গরাও তাকে অনেক পছন্দ করে। তিনি আরও বলেন, যারা বর্ণবাদ, দাসপ্রথা এবং উপনিবেশবাদের শিকার হয়েছেন, তারা ট্রাওরের কথায় নিজেদের দেখতে পান।

ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেন ১৯৮৮ সালে বুরকিনা ফাসোর উত্তরের একটি গ্রামে। তার পরিবার ছিল দরিদ্র কৃষক পরিবার। ছোটবেলা থেকেই তিনি শিক্ষা এবং নেতৃত্বের প্রতি আগ্রহী ছিলেন। প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান, পড়েন রাজধানী ওয়াগাদুগুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে।

ইব্রাহিম ট্রাওরের গ্রাম ডজি-গাওয়া, উত্তর বুরকিনা ফাসোতে, যেখানে প্রতিদিন ছিল পানির সংকট, খাদ্যাভাব এবং সশস্ত্র হামলার ভয়। বাবা ছিলেন এক কৃষক, মা একটি ছোট বাজারে সবজি বিক্রি করতেন। পাঁচ ভাই-বোনের সংসারে খাদ্য জোটানোই ছিল প্রতিদিনের যুদ্ধ।

ট্রাওরে বলেন, আমি প্রথম প্রতিবাদ করেছিলাম তখন, যখন আমার ছোট বোন স্কুলে যেতে না পেরে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল—মাত্র ১২ বছর বয়সে।” এ ঘটনার পর তিনি স্থানীয় স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তার বোনকে স্কুলে ফেরান। এখানেই শুরু হয় তার সচেতন রাজনৈতিক যাত্রা

বিশ্ববিদ্যালয়জীবনে তিনি ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা হয়ে ওঠেন। বুরকিনা ফাসোর দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরেন। তখন থেকেই তার রাজনৈতিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়।

২০২২ সালে যখন সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা চরমে পৌঁছে, তখন ইব্রাহিম তাওরে বেসামরিক সাহসিকতা দেখিয়ে উত্তরাঞ্চলে স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা ইউনিট গঠনের নেতৃত্ব নেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে যুবকদের সংগঠিত করেন, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রতিরোধ গড়ে তোলেন।

তাওরের সাহসিকতা সবার নজর কাড়লেও, এর ফলে তিনি চরমপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। দুইবার তার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়। তাওরের ভাষায়, “আমি জানি মৃত্যুর ঝুঁকি আছে। কিন্তু যদি আমরা না দাঁড়াই, তাহলে আর কে দাঁড়াবে?” তিনি রাজনৈতিক শক্তি থেকেও চ্যালেঞ্জের মুখোমুখি হন। অনেক সময়ই তাকে “অভিজ্ঞতাহীন”, “উগ্র” বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে তিনি তার অবস্থানে অনড় থেকেছেন—যেখানে জনগণের চাহিদা, সংহতি এবং দেশপ্রেম অগ্রাধিকার পায়।

ইব্রাহিম ট্রাওরে মনে করেন, আফ্রিকার তরুণরাই পরবর্তী বিপ্লবের চালক হবে। তিনি বলেন, ‘আমরা পশ্চিমা মডেল কপি করতে চাই না। আমরা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও বাস্তবতাকে মাথায় রেখে নতুন এক বিকল্প গড়তে চাই।’

ইব্রাহিম ট্রাওরে এখনও বুরকিনা ফাসোর কোনও নির্বাচিত নেতা নন। তবে মানুষের মন জয় করে নিয়েছেন, বিশেষ করে তরুণ সমাজের। তার জীবনের প্রতিটি অধ্যায়—লড়াই, সাহস, ত্যাগ এবং নেতৃত্বের গল্প আমাদের শেখায় কীভাবে একজন তরুণ নিজের ভেতর থেকে আলো জ্বালিয়ে একটি জাতিকে আলোকিত করতে পারে।

Tags: ইব্রাহিম ট্রাওরেবুরকিনা ফাসো
Previous Post

ঈদ যাত্রায় তীব্র যানজটে ভোগান্তি বাড়াচ্ছে বৃষ্টি

Next Post

মুক্তির আগেই রেকর্ড ভাঙছে ‘হাউজফুল ৫’!

Next Post
হাউজফুল ৫ সিনেমার অভিনেতারা সমুদ্রের পাড়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগেই রেকর্ড ভাঙছে 'হাউজফুল ৫'!

চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপক ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে পাঁচ দিনব্যাপী আইজ অনের বর্ণাঢ্য আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT