চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 09, আগস্ট 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পরাজয় নিশ্চিত জেনেও আগামী ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। এর মধ্যে ৩৫ বছর পর বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। পরবর্তী সাতটি নির্বাচনে সরকারি দলের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে শনিবার রাতে জামায়াত কার্যালয়ে দলীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। রোববার বিরোধীদলের সরকারি বাসভবনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

সংসদে জামায়াত জোটের সদস্য (এমপি) ৯০ জন। সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার হলেও তিনি কাগজে কলমে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের এমপি হিসেবে ভোটার হয়েছেন।

৩৪৯ আসনের সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ স্বতন্ত্র এমপির সংখ্যা ৮। ইসলামী আন্দোলন, বিজেপি, গণঅধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের ১ জন করে এমপি রয়েছেন। বাকি ২৪৭ জন এমপি বিএনপির। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ১৭৫ ভোট। ফলে বিএনপির জয় নিশ্চিত।

তারপরও জামায়াত কেন প্রার্থী দিচ্ছে প্রশ্নে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ বিরোধী দলের অধিকার। গণতন্ত্রে জয় পরাজয়ের চেয়েও বড় অধিকার চর্চা। বিরোধীদল কোনো কিছুতেই সরকারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাড় দেবে না। তাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া।

একই কথা জানান জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি আবদুল হালিম। তিনি গণমাধ্যমকে বলেন, গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলের যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ রয়েছে, এর সবগুলোই প্রয়োগ করবে জামায়াত।

১৯৯১ সালে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগ প্রার্থী দেয়। সংসদীয় গণতন্ত্র পুনপ্রবর্তনের পর সেবারই প্রথম এবং শেষবারের মত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল। বিএনপি ও জামায়াতে ইসলামীর এমপিদের সমর্থনে ১৭২ ভোট পেয়ে আবদুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেয়েছিলেন। জাতীয় পার্টির ৩৫ এমপি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

Tags: জামায়াতে ইসলামীবিএনপিবিরোধীদলরাষ্ট্রপতি নির্বাচন
Previous Post

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

Next Post

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

Next Post
ফুটবল মাঠে গোল উৎসর্গ করে জার্সি খুলে শোকার্ত ডে পলের. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ, সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT