চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 03, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
হ্যারি কেন গোল উদযাপন করছেন ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নকআউটের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। দুই গোলে ম্যাচে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত তার দুই গোলে জয়ে সেরা ষোলোয় উঠেছে থ্রি লায়ন্স দল। দুই গোলের আত্মবিশ্বাসে আরও গোল করার কথা জানালেন তিনি।

৮৬তম মিনিটে করা দুর্দান্ত গোলটি ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭২টি গোলের মাইলফলকে পৌঁছে দিয়েছে কেনকে। এটি ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির করা ৮২টি গোলের রেকর্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ।

হ্যারি কেন বললেন, ‘এই মৌসুমে এখন পর্যন্ত ৭২টি গোল করেছি। আশা করি আরও কিছু গোল যোগ হবে যা আমার ক্যারিয়ারের আগের যেকোনো মৌসুমের চেয়ে প্রায় ২০টি বেশি। অথচ এর আগেও বেশ ভালো কিছু মৌসুম কাটিয়েছি।’

‘অতীতে অনেক ভালো মুহূর্তের সাক্ষী হয়েছি ঠিকই। তবে সামগ্রিক বিচারে এখন মাঠে নামার সময় নিজেকে যতটা ভালো অনুভব করছি, তা আগে কখনও করিনি।’

গোল করার ক্ষুধা নিয়ে কেন জানালেন, ‘পরিস্থিতি যেমনই হোক বা যেমন সুযোগই পাই না কেন, মনে হয় গোল করতে পারব। আমার মনে হয় সঠিক সময়ে সবকিছু যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে।’

‘বড় কোন টুর্নামেন্টে ভালো করার জন্য কিছুটা ভাগ্যের সহায়তাও প্রয়োজন। পাশাপাশি কাঙ্ক্ষিত শারীরিক ফিটনেস ধরে রাখাটা জরুরি। অথচ কঠিন সব মৌসুম বা ব্যস্ত সূচির ধকল কাটিয়ে ওঠার পর সবসময় সেটা সহজ হয় না। সেদিক থেকে বিচার করলে এই বছরটা বেশ ভালোই কেটেছে।’ যোগ করেন কেন।

Tags: ইংল্যান্ডকঙ্গোকেনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬লিড স্পোর্টস
Previous Post

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

Next Post

সতর্ক করলেন ডে পল

Next Post
ডে পল সতর্কতা জারি করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সতর্ক করলেন ডে পল

আর্জেন্টিনা ফুটবল দলের লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT