চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন হঠাৎ কেন মারিউপোলে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 20, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন মারিউপোলে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে, ভ্লাদিমির পুতিন যুদ্ধ বিধ্বস্ত মারিউপোলে তার প্রথম সফর করেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের মারিউপোল অনেক আগেই নিয়ন্ত্রণে নেয় রাশিয়া।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মারিউপোল সফরের কিছু অংশ ট্রেস করতে পেরেছে তারা। রাউট করে দেখা যায় বেশ কয়েকটি হামলার স্থান পরিদর্শন করেছেন তিনি। রাশিয়ান মিডিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুতিন শহরের কনসার্ট হলের দিকে যাওয়ার সময় একজন সফর সঙ্গীর সাথে কথা বলছেন।

ইউক্রেনের মারিউপোলের নির্বাসিত মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেন, সেখানে যা ঘটেছে তার জন্য পুতিন ব্যক্তিগত ভাবে দায়ী।

মাইরু অ্যাভিনিউ থেকে নেমে যাওয়ার সময় তার বাম দিকে মারিউপোলের ফ্রিডম স্কোয়ারে একটি পাখির ভাস্কর্য দেখা যায়। ডানদিকের ফুটেজে দেখা যায় মারিউপোলের ম্যাটারনিটি হাসপাতাল, যা গত মার্চে একটি বোমা হামলার ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এটিকে একটি যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। তবে লন্ডনে রাশিয়ার দূতাবাস দাবি করেছে যে হাসপাতালটি অব্যবহৃত ছিল।

ভিডিও ফটেজে দেখা যায় তিনি কালো টুপি পরা একজন ব্যক্তির পাশে বসে আছেন, যাকে রাশিয়ান মিডিয়া রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন বলে চিহ্নিত করেছে।

এসময় পুতিনকে মারিউপোলের নেভস্কি জেলায় একটি নতুন আবাসিক কম্পাউন্ডে হাটতে দেখা যায়, উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন তাকে পুনর্গঠনের কিছু পরিকল্পনা দেখান। তিনি একটি তিন কক্ষ বিশিষ্ট অ্যাপার্টমেন্টেও পরিদর্শন করেন। নেভস্কি স্থানটি হল শহরের পশ্চিমে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লক নিয়ে গঠিত একটি নতুন জেলা। এটির নামকরণ করা হয়েছে নেভা নদীর নামানুসারে।

মারিউপোলের বাসিন্দারা বলছেন,  নতুন ভবন তৈরি হচ্ছে এবং রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা ক্ষতিগ্রস্ত কিছু ভবন সরিয়ে নেওয়া হচ্ছে। জাতিসংঘ অনুমান করেছে যে রাশিয়ার আক্রমণে ৯০% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

নরওয়েজিয়ান সাংবাদিক মর্টেন রিসবার্গ বলেন, “তারা রাস্তার নাম পরিবর্তন করছে, রাশিয়ান রং দিয়ে ছবি আঁকছে এবং সর্বত্র রাশিয়ার পতাকা লাগাচ্ছে।” তিনি বলেন, “আপনি মারিউপোল পুনর্নির্মাণ করতে পারেন – আপনি মৃতদের ফিরিয়ে আনতে পারবেন না।”

পুতিন পায়ে হেটে মারিউপোলে রাশিয়া নির্মিত নতুন কম্পাউন্ড পরিদর্শন করেন। তবে এই বিষয়ে পুতিনের কোনও মন্তব্য এখনও পাওয়া  যায়নি।

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধভলোদিমির জেলেনস্কিভ্লাদিমির পুতিনেরমারিউপোলরাশিয়ার প্রেসিডেন্ট
Previous Post

জাতির পিতার দেখানো পথেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

Next Post

‘রিয়ালের শিরোপা জয় এখন খুব কঠিন’

Next Post
রিয়ালের খেলোয়াড়রা মাঠে হতাশ, ম্যাচের ফলের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রিয়ালের শিরোপা জয় এখন খুব কঠিন’

বাংলাদেশের হকি দল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে, খেলোয়াড়রা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রত্যয়ী বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT