চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে রাফীর সিনেমা থেকে নিজেই সরে গেলেন নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 11, আগস্ট 2025
in বিনোদন
A A
নিশো পাত্রে পরিপাটি পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

এই সময়ের নামী চিত্রপরিচালক রায়হান রাফী ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩-এর কোরবানির ঈদে এসে শুরুতেই ব্লকবাস্টার উপহার দিয়ে নিশো তার নামের সুবিচার করেন। এতে তার প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়েছিল।

দর্শকরা আশা করেছিলেন, আবারও রাফীর নির্মাণে নতুন ছবি করবেন নিশো। দেরি হলেও তেমনটাই ঘটতে যাচ্ছিল। রাফীর নতুন সিনেমায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে নিজেই সরে যান আফরান নিশো।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনে উপস্থিত থেকে নিশো জানান, অনেকে তার কাছে প্রশ্ন করে রায়হান রাফী সঙ্গে সিনেমায় আবার কবে দেখা যাবে? ঢালিউডের ‘দাগি’-খ্যাত অভিনেতা নিশো বলেন, আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।  এজন্য রাফীর সঙ্গে নতুন প্রজেক্ট করার কথা থাকলেও করা হলো না।

এদিকে, আফরান নিশোর ঘনিষ্ঠ একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, রায়হান রাফীর এই সিনেমাতে চূড়ান্ত ছিলেন আফরান নিশো।প্রায় ছয়মাস ধরে প্রস্তুতি চলছিল। কাস্টিং, লোকেশন, টেকনিক্যাল টিম সবকিছুই অনেকদূর এগিয়েছিল। কেবল বাকি ছিল নিশোর সাইনিং।

সূত্রটি জানায়, স্ক্রিপ্টের ড্রাফটও চলে গিয়েছিল নিশোর বাসায়। বারবার প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক চুক্তি পত্রের স্বাক্ষর করার তাগিদ দেওয়া সত্ত্বেও নিশো টিমের কাছ থেকে সময় নিয়েছিলেন। কারণ, তিনি নিজের শরীরের সায় না দেয়ার বিষয় আগেই বুঝতে পেরেছিলেন।

এরপর নিশো কিছু টেস্ট আর ডাক্তার দেখান। তিনি পুরনো এই শারীরিক সমস্যার অবনতি হওয়ায় শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে প্রযোজক, পরিচালক ইনজুরি থাকা অবস্থাতেও নিশোকে নিয়ে কাজ করতে রাজি ছিলেন। কারণ, পুরো টিম প্রজেক্ট প্রস্তুতির অনেকাংশেই সেরে ফেলেছিল। কিন্তু নিশো চাননি তার সীমাবদ্ধতার কারণে প্রযোজক বা প্রজেক্টটি কোনো ধরনের ক্ষতির মুখে পড়ুক।

সূত্রটি আরও জানায়, নিশোর বাঁ পায়ের লিগামেন্টে প্রায় ৭-৮ বছর আগে চোট লেগেছিল। সঙ্গে ছিল পুরনো তার কোমরের ইনজুরি। কিন্তু বর্তমানে সমস্যা বেড়ে যায় তিনি দুটি এমআরআই করান। সেখানে ধরা পড়ে Left Knee ACL Full Tear, Meniscus Tear, এবং Spine-এ ছোট ছোট ইনজুরি। হাঁটুতে সার্জারি এবং পিঠের জন্য থেরাপি ও সঠিক লাইফস্টাইল এখন নিশোর জন্য আবশ্যক।

এই সীমাবদ্ধতা সত্ত্বেও নিশো মানসিকভাবে দৃঢ় ছিলেন কাজ করার জন্য, তবে পেশাদারিত্বের জায়গা থেকে নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান। সূত্রটি জানায়, শুরু থেকে নিশো সিনেমার ব্যাপারে আপোষহীন।

ইতোমধ্যে জানা যায়, নিশোর ছেড়ে দেয়া রাফীর ভৌতিক গল্পে সিনেমাটির নাম শুরুতে ছিল ‘সেয়ানা’। পরে নাম পরিবর্তন করে ‘আন্ধার’ রাখা হয়েছে। যেখানে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। ঈদ ছাড়াই ভৌতিক গল্পের এ ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

Tags: আন্ধারআফরান নিশোভৌতিক সিনেমারায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের

Next Post

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ; ডাকসু নির্বাচন কতটা প্রভাবিত করবে?

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন ও মুরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ; ডাকসু নির্বাচন কতটা প্রভাবিত করবে?

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতে মৃত্যু: জনি হত্যায় তিন পুলিশের কারাদণ্ড ও ক্ষতিপূরণের রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT