চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন নিপুণের শাস্তি চাইছেন তারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 22, মে 2024
in বিনোদন
A A
নিপুণের জন্য শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিকে সিনেমার আঁতুরঘর বলা হলেও এখন সেখানে আর সিনেমা হয় না! তবে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনগুলোর দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে! আরো একবার সেই মহড়ায় দেখা যাচ্ছে সেখানে।

স্লোগানে স্লোগানে আবার উত্তাল এফডিসি। গেল মাসের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিজয়ী সেক্রেটারি মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অভিযোগ এনে সমিতিতে তার কার্যক্রম স্থগিত করেছেন নিপুণ। এতে করে সাধারণ শিল্পীরা অর্থাৎ শিল্পী সমিতির সদস্যারা নিপুণের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছেন এফডিসি চত্বরে।

ফোটের ফল নিয়ে আবারও আদালতে যাওয়ায় নিপুণের প্রতি ক্ষুব্ধ এসব সাধারণ সদস্য। তারা বলছেন, নিপুণ আদালতে গিয়ে শিল্পীদের সম্মান নষ্ট করছেন। ব্যানার হাতে তাকে প্রতিহত ও বয়কট করতে সোচ্চার হয়েছেন সাধারণ শিল্পীরা। তারা নিপুণের শাস্তি দাবি করে সেক্রেটারি পদে ডিপজলকে চাইছেন। সাধারণ শিল্পীদের পাশাপাশি শিল্পী সমিতির নির্বাচিত কমিটির সদস্যরাও ডিপজলকে চাইছেন।

এ কারণে শিল্পী সমিতির নির্বাচিত কমিটির সদস্যরা এফডিসির বাকী ১৮ সংগঠনের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন। সেখান থেকে নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সূত্র বলছেন, এফডিসির সবগুলো সংগঠন নিপুণকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এছাড়া স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধেও বাংলা সিনেমার শো না দেয়া, টিকেট মূল্য বেশিসহ একাধিক অভিযোগে এফডিসি থেকে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারই ফুলের শুভেচ্ছা জানান।

সাধারণ সম্পাদক হিসেবে ডিপজলের প্রতিদ্বন্দ্বী হয়েও তার কাছাকাছি ভোট পাওয়ায় মিডিয়ার কাছে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নিপুণ। নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গেছে অনেকদিন আগেই।

নির্বাচনের প্রায় মাস খানেক পর নিপুণের দাবি, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। বিশেষ করে সাধারণ সম্পাদক পদটি নিয়ে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। হাইকোর্টে রিট করলে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক ডিপজলের কার্যক্রম স্থগিত করা হয়।

Tags: অভিনয়চিত্রনায়িকা নিপুণডিপজললিড বিনোদনসিনেমা
Previous Post

উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেল আইয়ে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে এনএসইউ’র জার্নালিজম বিভাগ

Next Post

যে সিরিজের জন্য নাঈম ওজন বাড়িয়েছেন ৩৫ কেজি

Next Post
নাঈমের ওজন বাড়ানোর জন্য তিনজনের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সিরিজের জন্য নাঈম ওজন বাড়িয়েছেন ৩৫ কেজি

প্রতিবাদকারীরা ইরানের নেতা খামেনির ছবি ধরে প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট রাইসি জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT