চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন সাউথ কোরিয়ার মেয়েরা সন্তান নিতে অনাগ্রহী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
তিনজন তরুণ নারী ও পুরুষ বন্ধুত্বপূর্ণভাবে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী উন্নত দেশগুলোতে জন্মহার কম। তবে সাউথ কোরিয়ার মতো এতো কম অন্য কোথাও নেই। সাউথ কোরিয়ায় জন্মহার বিশ্বে সর্বনিম্ন, এবং এটি বছরের পর বছর আরও কমছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাউথ কোরিয়ার নারীরা কয়জন সন্তান ধারণ করতে ইচ্ছুক তার একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে বুধবার। পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে আরও ৮ শতাংশ কমে ০ দশমিক ৭২-এ নেমে এসেছে এটি। তবে জনসংখ্যা স্থির থাকার জন্য সংখ্যাটি ২ দশমিক ১ হওয়া উচিত।

তিন তরুণী হাসিমুখে আলোচনা করছে, বাংলাদেশি যুব সমাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান ধারণ না করার প্রবণতা অব্যাহত থাকলে অনুমান করা যায় যে, আগামী ৫০ বছরের মধ্যে, কর্মক্ষম বয়সের লোকের সংখ্যা অর্ধেক হয়ে যাবে, দেশের বাধ্যতামূলক সামরিক পরিষেবায় অংশ নেয়ার যোগ্য ব্যক্তি ৫৮ শতাংশ-এ নেমে আসবে এবং প্রায় অর্ধেক জনসংখ্যা ৬৫ বছরের বেশি বয়সী হবে। যা দেশের অর্থনীতি, অবসর তহবিল এবং নিরাপত্তার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। যে কারণে রাজনীতিবিদরা এটিকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন।

আশ্চর্যজনকভাবে, সাউথ কোরিয়ার নীতিনির্ধারকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা তরুণদের বিশেষ করে নারীদের চাহিদার কথা শোনেন না। যা তাদের সন্তান না নেয়ার সিদ্ধান্তের কারণগুলোর মধ্যে অন্যতম।

শিক্ষা কার্যক্রমে শিক্ষিকা ও শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়াতে বিয়ের যোগ্য ছেলে খুঁজে পাওয়া কঠিন। এমন ছেলে যে সংসারের কাজ এবং শিশুর যত্ন সমানভাবে ভাগ করে নিবে। এবং যে নারীরা সিঙ্গেল মাদার তাদের সমাজে নানাভাবে হয়রানির স্বীকার হতে হয়। বলছিলেন ৩০ বছর বয়সী ইয়েজিন। তিনি পেশায় একজন টেলিভিশন প্রযোজক।

২০ বছর বয়সের মাঝামাঝি সময়ে ইয়েজিন সমাজের রীতিনীতির তোয়াক্কা না করে, একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর পাঁচ বছর আগে, তিনি বিয়ে না করার এবং সন্তান না নেয়ারও সিদ্ধান্ত নেন। পরবর্তীতে, ইয়েজিন তার ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন।

বাংলাদেশের শহরাঞ্চল ও পাহাড়ি পটভূমির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তার মতে, সন্তানকে বড় করার জন্য তাকে যথেষ্ট সময় দেয়া গুরুত্বপূর্ণ যা তিনি তার পেশার কারণে দিতে পারবেন না। কেননা কোরিয়ান কাজের সময় তুলনামূলকভাবে দীর্ঘ। ইয়েজিন আরও বলেন, আমি আমার কাজকে ভালোবাসি, এটি আমাকে অনেক পরিপূর্ণতা এনে দেয়, কিন্তু কোরিয়াতে কাজ করা কঠিন, আপনি কাজের একটি চিরস্থায়ী চক্রে আটকে থাকবেন।

সাউথ কোরিয়াতে নারী পুরুষ উভয়ই তাদের সন্তানের জীবনের প্রথম আট বছরে এক বছর ছুটি পাওয়ার অধিকারী। কিন্তু ২০২২ সালে, ৭০ শতাংশ নতুন মায়ের তুলনায় মাত্র ৭ শতাংশ নতুন বাবা তাদের কিছু ছুটি ব্যবহার করেছেন।

একজন ২৮ বছর বয়সী নারী, যিনি এইচআর হিসেবে কাজ করতেন, বলেছিলেন যে- তিনি এমন মানুষদের দেখেছেন যারা তাদের চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সন্তান নেয়ার জন্য এমনকি মাতৃত্বকালীন ছুটি নেয়ার কারণে তাদের পদোন্নতি পর্যন্ত আটকে দেয়া হয়েছিল। এসব কারণে তিনি কখনোই সন্তান নিতে আগ্রহী হননি।

শিক্ষার্থী বই পড়ছে ও লিখছে, শিক্ষার গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ান নারীরা ওইসিডি অরগানাইজেশান ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত, তবুও দেশটিতে অনেক বেশি জেন্ডার পে-গ্যাপ রয়েছে এবং পুরুষদের তুলনায় নারীদের কাজের গড় অনুপাতও অনেক বেশি। গবেষকরা বলছেন যে এ ধরনের সমস্যার কারণেই নারীরা পেশা এবং পরিবারের মধ্যে ক্রমশই পেশাকে বেছে নিচ্ছেন।

স্টেলা শিন যিনি একটি আফটারস্কুল ক্লাবে পাঁচ বছরের বাচ্চাদের ইংরেজি শেখায়, কিন্তু ৩৯ বছর বয়সেও স্টেলার নিজের সন্তান নেই। তিনি ছয় বছর ধরে বিবাহিত, এবং তিনি এবং তার স্বামী উভয়েই একটি সন্তান চেয়েছিলেন কিন্তু কাজের চাপ, অর্থনৈতিক অভাব এবং নিজেদের জীবন উপভোগে ব্যস্ত থাকায় সন্তান নেবার সময়টি চলে যায়।

চ্যানেল আই অনলাইন লোগো ও মশার ছবি, বাংলাদেশি নারী নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়েদের প্রথম দুই বছর তাদের সন্তানের পুরো সময় দেখাশোনা করার জন্য কাজ ছেড়ে দিতে হয়, যা আমাকে খুব বিষণ্ণ করে তোলে। আমি আমার ক্যারিয়ার এবং নিজের যত্ন নিতে ভালোবাসি। যদিও আমি সন্তান নিতে চেয়েছিলাম, নিলে হয়তো চাকরি ছেড়ে দিয়ে পরিবারের উপর মনোনিবেশ করতাম, তবে সন্তান লালনে আমি আমার স্বামীর উপরেও ভরসা করতে পারি না বলেছিলেন তিনি।

এছাড়াও সন্তান লালনপালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হচ্ছে সাউথ কোরিয়া। প্রাইভেট শিক্ষার খরচ ছাড়াও চার বছর বয়স থেকে শিশুদের ব্যয়বহুল অতিরিক্ত গণিত, ইংরেজি, সংগীত এবং টাইকোন্ডো ক্লাসে পাঠানো হয়। এই ক্লাসগুলো না করারও কোনো সুযোগ নেই, কেননা ক্লাসগুলো ছাড়া শিশুরা পিছিয়ে পড়ে। ২০২২ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে শুধুমাত্র ২ শতাংশ অভিভাবক প্রাইভেট টিউশনের জন্য অর্থ প্রদান করেননি, যেখানে ৯৪ শতাংশ অভিভাবকরাই বলেছেন যে এটি একটি আর্থিক বোঝা।

এই স্কুলগুলির একটিতে শিক্ষক হিসাবে, স্টেলা আর্থিক দায় সম্পর্কে অবগত। তিনি দেখেন যে পিতামাতারা প্রতি মাসে প্রতি সন্তানের জন্য ৮৯০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ টাকার সমান পর্যন্ত ব্যয় করেন, যাদের মধ্যে অনেকেই তা বহন করতে পারে না।

বিগত ৫০ বছরে, কোরিয়ার অর্থনীতি দ্রুত গতিতে বিকশিত হয়েছে, মেয়েদের উচ্চ শিক্ষা এবং কর্মশক্তিতে প্ররোচিত করেছে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষাকে প্রসারিত করেছে, কিন্তু স্ত্রী এবং মায়ের ভূমিকা প্রায় একই গতিতে হ্রাস পেয়েছে।

২৭ বছর বয়সী মিনসাং জানায় আমি সন্তান ধারণ করতে চাই। আমি যদি পারতাম তাহলে ১০টি বাচ্চা নিতাম। তাকে কী বাধা দিচ্ছে জানতে চাইলে বলেন তিনি উভকামী এবং তার সমকামী সঙ্গী রয়েছে। সাউথ কোরিয়ায় সমকামী বিবাহ অবৈধ, এবং অবিবাহিত নারীদের সাধারণত গর্ভধারণের জন্য স্পার্ম ডোনারদের ব্যবহার করার অনুমতি দেয়া হয় না।

Tags: সন্তানসাউথ কোরিয়া
Previous Post

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র

Next Post

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের আসর শুরু ৬ মার্চ

Next Post
চারজন খেলোয়াড়ের হাতে ব্যাডমিন্টন জার্সি ও ট্রফি, মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের আসর শুরু ৬ মার্চ

সোনার চর ভ্রমণে একজন নারী মাটি খুঁড়ছেন ও অন্যজন পাথর বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে সেরা শ্রম দেয়া ছবি নিয়ে আসছেন জায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT