চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা কে, আলোচনায় যেসব নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 01, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হওয়ার পর ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা নিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এখন পর্যন্ত পাঁচজন সম্ভাব্য উত্তরসূরির নাম ঘুরছে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মোজতাবা খামেনি

৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি, খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাসিজ বাহিনীর ওপর তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে জানা যায়। তবে শিয়া শাসনব্যবস্থায় পারিবারিক উত্তরাধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ের ইসলামি পণ্ডিত হিসেবে স্বীকৃত নন এবং রাষ্ট্রীয় কাঠামোয় তার কোনো আনুষ্ঠানিক পদও নেই— যা তার জন্য বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

আলীরেজা আরাফি

৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি খামেনির ঘনিষ্ঠ ও প্রতিষ্ঠিত ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিত। তিনি আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীদের অনুমোদন এবং সংসদে পাস হওয়া আইন যাচাই করে। আরাফি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান। তবে রাজনৈতিকভাবে তিনি ততটা প্রভাবশালী নন এবং সামরিক বা নিরাপত্তা মহলের সঙ্গে তার ঘনিষ্ঠতা সীমিত।

মোহাম্মদ মেহদি মিরবাঘেরি

৬০ বছর বয়সী মিরবাঘেরি কট্টরপন্থি ইসলামি আলেম হিসেবে পরিচিত। তিনি কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য এবং রক্ষণশীল ধারার নেতাদের অন্যতম। বিভিন্ন প্রতিবেদনে তাকে তীব্র পশ্চিমবিরোধী হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি কোম শহরের একটি বিজ্ঞান একাডেমির নেতৃত্ব দিচ্ছেন।

হাসান খোমেনি

৫০ বছর বয়সী হাসান খোমেনি ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের তত্ত্বাবধায়ক। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে না থাকলেও তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে তার ভাবমূর্তি রয়েছে। তবে সামরিক ও নিরাপত্তা কাঠামোয় তার প্রভাব সীমিত।

হাশেম হোসেইনি বুশেহরি

ষাটোর্ধ্ব হাশেম হোসেইনি বুশেহরি একজন জ্যেষ্ঠ ইসলামি পণ্ডিত। তিনি আলেম পরিষদের প্রথম উপ-চেয়ারম্যান এবং উত্তরাধিকার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যদিও সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার যোগাযোগ তেমন দৃঢ় নয়।

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করবে বিশেষজ্ঞ পরিষদ। রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক প্রভাব— এই তিনের ভারসাম্যই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে কে বসবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় আসনে।

Tags: আয়াতুল্লাহ আলী খামেনিইরান যুদ্ধ ২০২৬ইরানের নতুন সর্বোচ্চ নেতাইরানের সর্বোচ্চ নেতা
Previous Post

ইরানে হামলায় কেন শনিবার সকাল বেছে নিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

Next Post

বিমর্ষ লুকে নিশো, চোখের নিচে ক্ষত: ‘দম’ থাকলে ঠেকায় কে?

Next Post

বিমর্ষ লুকে নিশো, চোখের নিচে ক্ষত: ‘দম’ থাকলে ঠেকায় কে?

ছবি: সংগৃহীত

খামেনির মৃত্যুতে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, কয়েকজন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT