চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হবেন পরবর্তী সুপারস্টার, খোঁজা শুরু ‘লাক্স সুপারস্টার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 26, মে 2025
in কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য সুন্দর ও আধুনিক পোশাক পরিহিত তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় বিনোদন জগতে তারকাখ্যাতি অর্জনের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘লাক্স সুপারস্টার’ আবারও ফিরছে। সাত বছর পর নতুন আঙ্গিকে, আধুনিক কাঠামোয় দশম আসর নিয়ে হাজির হচ্ছে এই রিয়েলিটি শো। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

২০০৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতা বাংলাদেশের বিনোদন জগতে অনেক জনপ্রিয় মুখ উপহার দিয়েছে। আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারি মম, আফসানা আরা বিন্দু, নাজিফা তুষি, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়ার—এই সব তারকার ক্যারিয়ার শুরু হয়েছিল এই মঞ্চ থেকেই।

এইবারের প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ ও সময়োপযোগী। আয়োজক সূত্রে জানা গেছে, এবার শুধু সৌন্দর্য নয়—প্রাধান্য পাচ্ছে তিনটি মূল দক্ষতা: অভিনয়, স্টাইলিং এবং কনটেন্ট নির্মাণ।

অভিনয়ের ক্ষেত্রে সংলাপ মুখস্থ নয়, বরং চরিত্রের গভীরে প্রবেশ করে তার আবেগ প্রকাশকে গুরুত্ব দেওয়া হবে। স্টাইলিং বলতে বোঝানো হচ্ছে সাজগোজ ছাড়াও নিজস্বতা, আত্মবিশ্বাস এবং উপস্থিতির সংজ্ঞা। আর কনটেন্ট নির্মাণ—ক্যামেরার সামনে-পেছনে কীভাবে নিজেকে তুলে ধরা যায়, সেই দক্ষতা হয়ে উঠেছে অপরিহার্য।

প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারীরা পাবেন দেশের অভিজ্ঞ তারকা, স্টাইলিস্ট এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা। থাকবে একাধিক গ্রুমিং সেশন, যা তাদের গড়ে তুলবে একজন পূর্ণাঙ্গ মিডিয়া পারসোনালিটিতে। ফলে বিজয়ী হোক বা না হোক—প্রতিটি প্রতিযোগী পাবেন নিজেকে গড়ার অসাধারণ সুযোগ।

এই আসরের বিচারক প্যানেলে থাকছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী, দুই বাংলার প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান এবং ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। তাদের অভিজ্ঞতা ও দূরদৃষ্টি প্রতিযোগীদের এগিয়ে যেতে সহায়তা করবে বলেই বিশ্বাস আয়োজকদের। তারা প্রতিভা খুঁজে বের করবেন যাদের চোখে থাকবে স্বপ্ন, ভেতরে থাকবে গল্প বলার তাগিদ।

প্রতিযোগিতায় অংশ নিতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। অভিনয়, ফ্যাশন এবং কনটেন্ট মেকিং—এই তিন বিষয়ে যদি আগ্রহ ও প্রতিভা থাকে, তাহলে আজই নিবন্ধন করুন। রেজিস্ট্রেশন চলছে ১২ জুন ২০২৫ পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশনের ঠিকানা: www.luxsuperstar.com। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন লাক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ।

Tags: লাক্স সুপারস্টার
Previous Post

‘খুব শিগগির ফিলিস্তিন মুক্ত হবে’

Next Post

দুই ম্যাচ খেলতে জর্ডান গেল বাংলাদেশের মেয়েরা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল জর্ডানে পৌঁছেছে, অপেক্ষমাণ খেলোয়াড়রা বিমানবন্দরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ খেলতে জর্ডান গেল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT