চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যারা ছিলেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে জমকালো অনুষ্ঠানের শপথ নিয়ে চার বছর পর ফিরলেন হোয়াইট হাউসে।

প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত বা পুনর্নির্বাচিত যিনিই হোন, এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন নেতার ব্যক্তিগত ছোঁয়ায় অনন্য হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদেন বিশ্বের রাজনৈতিক ব্যক্তিবর্গসহ খ্যাতিমান তারকারা।

ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতি একটি বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের সিইও শৌ চিউ, লরেন সানচেজসহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত গুগলের সিইও সুন্দর পিচাইকেও অনুষ্ঠানে দেখা গেছে।

ট্রাম্পের শপথে মোদি সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানিও উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও ছিলেন শপথ অনুষ্ঠানে। মিডিয়া টাইকুন রুপার্ট মারডক এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোকেও দেখা গেছে অনুষ্ঠানে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামাও উপস্থিত ছিলেন। ছিলেন ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।

ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে। এছাড়াও ট্রাম্পের বিপুল সংখ্যক সমর্থক শপথ অনুষ্ঠানে যোগ দেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
Previous Post

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post

আজ থেকে সবকিছুই বদলে যাবে: ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে মার্কিন কংগ্রেসে উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে সবকিছুই বদলে যাবে: ডোনাল্ড ট্রাম্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নেই পুতিন-নেতানিয়াহু 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT