চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামারের ‘অন্যদিন…’ দেখে কে কী বললেন?

জুলাইয়ে আসছে ভেসে বেড়ানো একটা দেশের গল্প, একটা দশকের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 25, জুন 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্বের ছবি, সংবাদ ও ইভেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই বছর ধরে আটকে থাকার পর সার্টিফিকেশন সনদ পেয়েছে কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত জলত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র ‘অন্যদিন…’। বিগত আওয়ামী সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় বিগত সরকার আটকে রেখেছিল ছবিটি- এমনটাই জানিয়েছেন ‘অন্যদিন…’ সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ জুন) সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ছবিটির বিশেষ প্রদর্শনী। যেখানে ‘অন্যদিন…’ সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা আখতার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকারকর্মী হামিদা হোসেন ও শিরীন হক, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, নাট্যজন জামিল আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির পরিচালক মোহাম্মাদ আজম, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অধ্যাপক সাঈদ ফেরদৌস, মানস চৌধুরী ও সৈয়দ নিজার হোসেইন, স্থপতি শামসুল ওয়ারেস ও জালাল আহমেদ, সাংবাদিক বিধান রিবেরু, নির্মাতা হুমায়রা বিলকিসসহ রাজনৈতিক ও সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

প্রদর্শনী শেষে সবাই ‘অন্যদিন…’-এর ভূয়সী প্রশংসা করেন এবং এতদিন ছবিটি কেন আটকে ছিলো সেই প্রশ্নটি যেন ঘুরেফিরে বারবার আসতে থাকে।

চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, “আমার কাছে ‘অন্যদিন…’-কে মনে হয়েছে অত্যন্ত সাহসী ছবি এবং অনেক পরীক্ষা নীরিক্ষা আছে। এই সিনেমা নিয়ে যদি আমি লিখি, তাহলে আমাকে ভাবতে হবে। সংক্ষেপে যদি বলি, অসম্ভব ভালো একটি সিনেমা এটি। আমার শুধু একটি প্রশ্ন, এ ধরনের একটি ছবিকে ছাড়পত্র দিতে এতো দেরী হলো কেন?”

বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা আখতার বলেন, “সিনেমার গল্পে জাহাজ যেভাবে আটকে গেল, এবং তারমধ্যে সাধারণ মানুষের যে কথাগুলো- আমার মনে হয় এখান থেকেই জুলাই গণঅভ্যুত্থানটা হলে। সিনেমায় অভ্যুত্থানের কারণটা যেন বেরিয়ে আসছে। দমবন্ধ পরিস্থিতি ছিলো বলেই তরুণদের মধ্যে একটা আকুতি তৈরী হয় যে, তারা একটা পরিবর্তন চেয়েছে। সব মিলিয়ে ‘অন্যদিন..’-কে আমার দারুণ সিনেমা মনে হয়েছে।”

প্রদর্শনী শেষে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “বহুদিন পর হলে এসে একটি সিনেমা দেখে এতো ভালো ফিল করছি। আমি এখনো সিনেমাটার ভেতরেই আছি। জানি না ‘অন্যদিন…’ কতো বছরে শুট হয়েছে, এটি নিয়ে আমার অনেক অনেক প্রশ্ন আছে নির্মাতা কামার আহমান সাইমন ভাই এবং প্রযোজক সারা আফরীন আপার কাছে। সেগুলোর উত্তর আমার জেনে যেতে হবে। কারণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি।”

‘অন্যদিন…’ দেখে মুগ্ধতার কথা জানান অভিনেত্রী বাঁধন

এসময় বাঁধন আরো বলেন, সিনেমাটি দেখে মনে হয়েছে, এখানে বেশীরভাগই নন-অ্যাক্টর, কিন্তু তাদের প্রতিটি সংলাপ, প্রতিটি শব্দ, পজ- দাড়ি কমা সব কীভাবে তারা পারফেক্ট করতে পারলেন- আমার এটা জানতেই হবে। পুরো সিনেমাটি যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে আমি সত্যিই মুগ্ধ হয়ে দেখিছি। এই সিনেমাটা আমার আরো কয়েকবার দেখতে হবে। আ,মি মনে করি ‘অন্যদিন…’ এর মতো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক হয়ে থাকবে।

এরকম সিনেমা দেশের দর্শক দেখতে প্রস্তুত কিনা- এমন প্রশ্নে বাঁধন বলেন, বাংলাদেশের দর্শক অনেক কিছু দেখতেই তৈরী হয়ে আছেন। আমরা হয়তো বুঝতে ভুল করি। আমি ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে দেখেছি- বাংলাদেশের মানুষ এই সিনেমাটিও হলে গিয়ে দেখেছে; ‘লাইভ ফ্রম ঢাকা’র মতো সিনেমা দেখেছে, কামার ভাইয়ের অন্য সিনেমাগুলোও দেখেছে; সো অনেক সিনেমা আছে, যেগুলো হয়তো তথ্য কথিত ফর্মূলা সিনেমা নয়, তার বাইরে গিয়ে করা- তাই বলে দর্শক দেখবে না, এটা কোনোভাবেই বলা যায় না। হল মালিকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদেরও কিছু দায়িত্ব আছে- এ ধরনের সিনেমাগুলোকে প্রমোট করা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
আমন্ত্রিত অতিথিদের সাথে ‘অন্যদিন..’ নির্মাতা ও প্রযোজক

‘অন্যদিন…’ প্রযোজক সারা আফরীন এসময় জানান, এই সিনেমাটি নিয়ে কান, লোকার্নো, ক্যামডেনের মতো প্রথম সারির অনেক উৎসব-প্রাপ্তি থাকলেও দেশে ছবিটা দেখানোর ব্যাপারে এতদিন নিষেধাজ্ঞা ছিল। অবশেষে সিনেমাটি দেশের দর্শকদের দেখানো যাচ্ছে, এটা স্বস্তির।

‘অন্যদিন…’ মুক্তির ঘোষণা দিয়ে নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন,“একটা ছবিকে গায়েব করা মানে, একজন নির্মাতাকে গুম করে দেওয়া। চব্বিশের জুলাইয়ের আগে ‘অন্যদিন…’ দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম এরপর আর কোন ছবিই বানাবো না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। কাক এবং কবিরা কিন্তু ভূমিকম্প আগে টের পায়, যেকোন শিল্প মাধ্যমের ক্ষেত্রেই কথাটা খাটে, যদি না শিল্পীরা তাদের আত্মসত্তা বিক্রি করে না দেন। বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল ‘অন্যদিন…’, অথচ এখন আবার জুলাই আসলো বলেই ‘অন্যদিন…’ দেখানো যাচ্ছে। সেইজন্য আমরা ঠিক করেছি জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দিব সিনেমাটি!”

‘অন্যদিন…’ ছিলো ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনের ছবি। এই ছবির জন্যই ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোন নির্মাতা হিসাবে ‘ফিচারড ডিরেক্টর’এর সম্মাননা পেয়েছিলেন কামার আহমাদ সাইমন, সেইসাথে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। এছাড়াও ২০১৪’তে সানড্যান্স থেকে গ্রান্ট এওয়ার্ড জয় করে ‘অন্যদিন…’।

নাট্যকার কামার ও দলের সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘অন্যদিন…’ টিম এর একাংশ

২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলার অন্যতম প্রধান ইডফা’র মূল প্রতিযোগিতায় পৃথিবীর সুন্দরতম আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ বা অভিষেক হয়েছিল অন্যদিন… এর। এর পর ২০২২সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য ‘হ্যারেল এওয়ার্ড’, নিউ-ইয়র্কের মমিতে সে বছরের মাত্র ১৮টা নির্বাচিত মাস্টারপিসে সিলেকশন, জুরিখে ‘গোল্ডেন আই’ নমিনেশন, নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টসের প্রতিযোগিতায়, সিডনিতে অফিশিয়াল সিলেকশন পায় ‘অন্যদিন…’।

জলত্রয়ীর প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ দিয়ে আলোচনায় আসেন কামার। ছবিটির জন্য প্যারিসের জর্জ পম্পিদ্যু সেন্টারে সিনেমা দ্যু রিলে শ্রেষ্ঠ ছবির জন্য গ্রাপ্রি (Grand Prix) এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ (Golden Conch)-সহ জয় করেন আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা। এছাড়াও ছবিটি পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Tags: অন্যদিনকবিকামারকামার আহমাদ সাইমনছাড়পত্রফরহাদ মজহারফরিদা আখতারলিড বিনোদনসাইমনসারা আফরীনসিনেমা
Previous Post

শপথ নিতে না পারায় সরকারের প্রতি ইশরাকের অভিযোগ

Next Post

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

Next Post
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

জায়েদ খান জিমে ব্যায়াম করছেন, সিক্স প্যাকের জন্য কঠোর পরিশ্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা নয়, বাস্তবেই সিক্স প্যাকে হাজির জায়েদ খান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT