চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাশকতায় জাতীয় সম্পদের ক্ষয়-ক্ষতির দায়ভার কার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 20, নভেম্বর 2023
in রাজনীতি
A A
বাংলাদেশের নাগরিকরা জাতীয় সম্পদের ক্ষয়-ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিবিদদের ব্যক্তি স্বার্থ পরিহার করে জনমানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন ‘প্রজন্মের চেতনা’। মানববন্ধনে বক্তাদের প্রশ্ন অনড় অবস্থান ও নাশকতায় জাতীয় ক্ষয়-ক্ষতির দায়ভার নিবে কে? 

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে বক্তারা এ আহ্বান ও প্রশ্ন তোলেন।  মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি।

সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী বলেন, গণতান্ত্রিক দেশের রাজনৈতিক চর্চা হয় জনগণের কল্যাণে আর আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একগুয়েমির কারণে জনমানুষ আজ আতংকে দিন কাটাচ্ছেন। সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন আর বিরোধীরা নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় থেকে সরকার পতনের জন্য গত ২৮ অক্টোবরের পর থেকে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়ায় জাতীয় অর্থনীতি আজ হুমকির মুখে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি দেশের সাপ্লাই চেইনকে ভীষণভাবে বিঘ্নিত করছে। যার ক্ষতিকর প্রভাব পড়ছে পণ্য উৎপাদন-বাজারজাতকরণ, রপ্তানী ও সেবাখাতের উপর। শিক্ষার্থীরা তাদের পরীক্ষা ও ক্লাসনিয়ে উদ্বিগ্ন। জনমানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, দৈনন্দিন খরচ বেড়ে গেছে।

বক্তারা বলেন, দেশকে বিভ্রান্তি আর অরাজকতার হাত থেকে রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হলে জাতীয় স্বার্থেই সরকার আর গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা শুধু সরকারের একার দায়িত্ব নয় বিরোধী দলগুলোরও দায়-দায়িত্ব আছে। জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে সরকারকেও আন্তরিক হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান উদ্দেশ্যই রাজনীতিতে জ্বালাও-পোড়াও-এর পরিবর্তে নিয়মতান্ত্রিকতার মধ্যদিয়ে মতপার্থক্য ও সঙ্কট নিরসন করা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ছালেক-উর-রহমান (সুমন), সদস্য মো. মাসুদ আলম, আবদুল আলীম পার্থসহ অন্যান্যরা।

Tags: প্রজন্মের চেতনামানববন্ধন
Previous Post

বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ নিষেধ

Next Post

মেসির বিশ্বকাপজয়ী জার্সি নিলামে উঠছে

Next Post
মেসি বিশ্বকাপ জেতার পর উল্লাসে ভাসছেন, আর্জেন্টিনা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বিশ্বকাপজয়ী জার্সি নিলামে উঠছে

বাংলাদেশের রাজনীতিবিদরা মনোনয়ন বোর্ডের সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দিনে আওয়ামী লীগের ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার ফরম বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT