চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন হলেও যখন নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে বলছে রাজশাহীর পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

কার্যক্রম নিষিদ্ধ কিংবা স্থগিত ফ্যাসিস্ট সংগঠনগুলোর সক্রিয় নেতাদের কারামুক্তি ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। এসব দলের যেসব প্রভাবশালী নেতা ও কর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে পুনরায় সংগঠিত করার বা মাঠ পর্যায়ে তৎপরতা চালানোর সক্ষমতা রাখেন, তাদের জামিন মঞ্জুর হলেও কারামুক্তি ঠেকাতে অন্য মামলায় ‘শ্যোন-অ্যারেস্ট’ (গ্রেপ্তার) দেখানোর নির্দেশ দিয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জ।

গতকাল মঙ্গলবার রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানের সই করা এক বিশেষ নির্দেশনায় বিভাগের আটটি জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এই আদেশ দেওয়া হয়।

চিঠির নির্দেশনায় বলা হয়েছে,”কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যেসকল নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।”

বিষয়টি জানতে চাইলে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা যে নির্দেশনা দিয়েছি সেটা আমাদের আগাম একটি পরিকল্পনা। কোনো সংগঠন কিংবা অপরাধীরা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রুখতে এই পরিকল্পনা আমরা নিয়েছি।

চিঠিতে উল্লেখ করা হয়, “যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।”

চিঠির নির্দেশনায় ভিআইপি বা অন্য কোনো ক্ষেত্রে প্রটোকল ও প্রটেকশন প্রদানের বিষয়েও প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

চিঠিতে কার্যক্রম নিষিদ্ধ, স্থগিত ফ্যাসিস্ট সংগঠনগুলো বিষয়ে ডিআইজি শাহজাহান বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চিঠির নির্দেশনার বিষয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা কোন দল, গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে না। আমরা অপরাধীদের বিরুদ্ধে।

তিনি বলেন, পাবনার সাঁথিয়া উপজেলাসহ রাজশাহীর বিভিন্ন অঞ্চলে অনেক সর্বহারাগোষ্ঠী, চরমপন্হি ও ডাকাত দল চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপকর্ম চালাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই তারা বেশি সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকা সংগঠনের সদস্যরা প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি জামিন নিয়ে কেউ কারাগার থেকেও বের হয়েছেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সই করা চিঠির শেষাংশে উল্লেখ করেছেন, বিষয়টি অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়’। এর আগে এ বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ গ্রুপ মেসেজের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল।

নির্দেশনাটি রাজশাহী বিভাগের আটটি জেলা—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাটের পুলিশ সুপারদের (ডিএসবি) কাছে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে।

Previous Post

তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াত

Next Post

রাজশাহীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ

Next Post

রাজশাহীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, আধুনিক স্থাপনা ও নিরাপত্তা গেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গভর্নর অফিসের অতিরিক্ত পরিচালক ও ৪ পরিচালককে বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT