চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পীকে চেনা যায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 12, জুলাই 2024
in বিনোদন
A A
তিনজন যুবক outdoor setting এ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির তিন জনের একজন বাংলা গানের ভীষণ জনপ্রিয় একজন শিল্পী। বিশেষ পশ্চিমবঙ্গের সিনেমায় তার গান মানেই দর্শকের মুখে মুখে! পুরনো এই ছবিতে তাকে কি চেনা যাচ্ছে?

‘অটোগ্রাফ’ ছবিতে গানের মাধ্যমে কলকাতার সিনেমায় পা রাখেন তিনি। এবার কি কিছুটা চেনা লাগছে? হ্যাঁ, ছবিতে মাঝখানের লোকটিই বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পী অনুপম রায়।

গানের জগতে আনুষ্ঠানিকভাবে যিনি ১৪ বছর পূর্ণ করেছেন। ‘অটোগ্রাফ’ ছবিতে গান দিয়েই তার জীবন বদলে দিয়েছে। কারণ এই ছবিতে গানের জন্যই তিনি পেশাগত দিক থেকে সব ছেড়ে সংগীতকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন!

তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। ২০০৪ সালে চাকরির প্রথম দিনের সেই ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই গায়ক।

বাংলা গানের তুমুল জনপ্রিয় এই শিল্পী ছবিটি পোস্ট করে জানান, এটি বিশ বছর আগের আজকের দিনেই তোলা! সঙ্গে জানান, “২০ বছর আগে আজকের দিনে ডিজাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম চাকরি শুরু করি। কলেজ থেকে সবে পাশ করে বেরিয়েছি। মনে হচ্ছে যেন গতকালের ঘটনা।’’ ছবিতে শিল্পীর সঙ্গে দুজন বন্ধু। তাদের কথাও জানান সেই পোস্টে।

বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার অনুপম ভীষণ জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ এর মাধ্যমে বাংলা ভাষাভাষি শ্রোতাদর্শকের মাঝে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে।

২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য ‘ফিল্ম ফেয়ার এওয়ার্ড’ পান। তিনি ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Tags: অটোগ্রাফঅনুপম রায়ছবিবাংলা গানলিড বিনোদনশিল্পী
Previous Post

জলাবদ্ধতায় নিউ মার্কেটসহ বিপনীগুলোর ক্ষতি লক্ষ লক্ষ টাকা

Next Post

ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানী ঢাকা

Next Post
ঢাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা, মানুষ ও যানবাহন পানিতে তলিয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানী ঢাকা

বৃষ্টির পানি সরাতে ডিএনসিসির কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টির পানি সরাতে কাজ করছে ডিএনসিসির ৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT