চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরণে নিহত রাশিয়ার জেনারেল ইগর কিরিলভ কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 18, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার জেনারেল ইগর কিরিলভের ছবি, তিনি একটি সরকারি বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোয় বিস্ফোরণে নিহত রাশিয়ার জেনারেল ইগর কিরিলভ। তিনি ২০১৭ সলে রাশিয়ার পারমানবিক, রাসায়নিক, জৈবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ভুল তথ্য প্রচারে তার খ্যাতি ছিল।

মস্কোয় রিয়াজনকি প্রস্পেক্ট আবাসনের বাসিন্দারা মঙ্গলবার একটা বিস্ফোরণের শব্দ শোনেন। তারপর জানালা দিয়ে দেখতে পান, দুইটি দেহ মাঠে পড়ে আছে। রাশিয়ার তদন্তকারী কমিটি পরে জানায় ওই দুই দেহ হলো সিনিয়র জেনারেল ইগর কিরিলভ ও তার সহকারী ইলিয়া পলিকারপভের।

মস্কো ও কিয়েভের প্রতিক্রিয়া

তদন্তকারীরা জানিয়েছেন, আবাসনে ঢোকার মুখে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা রাখা হয়েছিল। ইগর ও তার সহকারী যখন বেরোচ্ছিলেন তখন বিস্ফোরণ ঘটানো হয়। কিরিলভের বাড়ির কাছে একটি গাড়িতে নজরদারি ক্যামেরা লাগানো ছিল। তিনি বাড়ি থেকে বেরোবার একটু আগে সেই গাড়িটি আসে। এভাবেই তার গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছিল।

তদন্তকারী কমিটি সন্ত্রাসবাদ, হত্যা, বেআইনি অস্ত্রপাচারের অভিযোগে ফৌজদারি মামলা শুরু করেছে। সূত্র উদ্ধৃত করে রাশিয়ার মিডিয়া জানিয়েছে, তাদের সন্দেহ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই হত্যার পিছনে আছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিরিয়ালভ বহু বছর ধরে অ্যাংলো-স্যাক্সনদের অপরাধের ঘটনা সামনে এনেছেন।

ডুমার প্রতিনিধি ইয়েভগেনি রেভেঙ্কো বলেছেন, ইউক্রেনের শাসকদের অপরাধপ্রবণ চরিত্র সামনে এলো।

ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা মিখাইলো পোডোলিয়াক এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।

বিস্ফোরণের একদিন আগে সিক্রেট সার্ভিস অফ ইউক্রেন (এসবিইউ) কিরিলভের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, তিনিই ইউক্রেনের সেনার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।

কিরিলভ ও রাসায়নিক অস্ত্র

২০১৭ সালে কিরিলভ রাশিয়ার পারমানবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর কম্যান্ডার নিযুক্ত হন। সেই বছরের শেষে সিরিয়ায় একটি রাসায়নিক আক্রমণের পর তিনি রাশিয়া সরকারের মুখপাত্র নিযুক্ত হন।

সেই সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ও ফ্রান্স অভিযোগ করে, সিরিয়ার তৎকালীন শাসক বাশার আল আসাদ এই আক্রমণের পিছনে ছিলেন। কিন্তু রাশিয়া ও সিরিয়ার যৌথ সাংবাদিক সম্মলনে কিরিলভ পাল্টা অভিযোগ করেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের পুরো অভিযোগই বানানো। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তাতে বিষাক্ত রাসায়নিক যোগ করা হয়েছিল। তার এই দাবির সত্যতা প্রমাণ করা সম্ভব হয়নি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কিরিলভ সোচ্চার ছিলেন। তিনি অনেকগুলি ভাষণে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে জৈবিক অস্ত্র বানাবার জন্য ল্যাবরেটরি স্থাপন করছে। ওই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে প্রয়োগ করা হবে।

তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রএর পরিকল্পনা হলো, ইয়েলো ফিভারের ভাইরাসবাহী মশা তারা ড্রোনের মাধ্যমে রাশিয়ার সেনা যেখানে আছে সেখানে ছেড়ে দিতে চায়। তিনি এই অভিযোগের সমর্থনে কোনো তথ্যপ্রমাণ দেননি। তিনি এটাও বলেছিলেন, ইউক্রেন থেকে আসা পাখিই রাশিয়ায় বার্ড ফ্লু ছড়াচ্ছে।

কেন কিরিলভ?

জার্মানির রাষ্ট্রবিজ্ঞানী ও রাশিয়া বিশেষজ্ঞ হানস-হেনিং শোয়েডা বলেছেন, তিনি মনে করেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমর্থনে কিরিলভ মিথ্যা প্রচার করতেন। তিনি চাইতেন, রাশিয়ার ভিতরে ও বাইরের মানুষ যেন বিশ্বাস করে, এই আক্রমণ যথার্থ। ইউক্রেন ভয়ংকর পরিকল্পনা করেছে। তাই রাশিয়া এই আক্রমণ করেছে।

তিনি বলেছেন, মিথ্যা প্রচার চালানোর ক্ষমতার জন্যই সম্ভবত কিরিলভ ইউক্রেনের গোয়েন্দাদের নজরে পড়েন। তিনি কোনো বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন না। তিনি কোনো অস্ত্র মোতায়েনের দায়িত্বে ছিলেন না। তাই অন্যথায় তাকে নিয়ে ইউক্রেনের গোয়েন্দাদের মাথাব্যথার কারণ থাকার কথা নয়।

কিয়েভের রাজুমকভ সেন্টারের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সিকিউরিটি প্রোগ্রামের প্রধান ওলেক্সি মেলনিক বলেছেন, প্রচুর মিডিয়া এসবিইউ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীই ওই বিস্ফোরণের পিছনে ছিল। যদি এটা সত্যি হয়, তাহলে এটাকে সন্ত্রাসী হামলা বলা যাবে না।

তার যুক্তি, যখন দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, তখন সক্রিয় সেনা কর্তার বিরুদ্ধে আক্রমণের ঘটনা ঘটে। তাই এটাকে অন্তর্ঘাত বলা যায়।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Tags: রাশিয়া
Previous Post

ট্রাইব্যুনালে মাইকেল চাকমার গুমের অভিযোগ

Next Post

সাদপন্থিরা আমাদের সিদ্ধান্তের বিপরীতে কাজ করেছে: হাসনাত আবদুল্লাহ

Next Post
প্রতিবাদী বক্তা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, হাত তুলে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদপন্থিরা আমাদের সিদ্ধান্তের বিপরীতে কাজ করেছে: হাসনাত আবদুল্লাহ

যে কারণে ফোক ফেস্ট ‘আপাতত স্থগিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT