চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্বাস্থ্য নীতি থেকে সরে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য নীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মুখোমুখি হয়েছে। সদ্য পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একাধিক দেশ সদস্যপদ প্রত্যাহার করায় সংস্থাটির নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ইতালি, আর্জেন্টিনা, হাঙ্গেরি, এমনকি রাশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশও সদস্যপদ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের অভিযোগ, ডব্লিউএইচও তার মূল জনস্বাস্থ্য নীতি থেকে সরে এসেছে এবং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে।

সম্প্রতি প্রকাশিত বিদেশী গণমাধ্যম রয়র্টাস ও এএফপি’র প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের ঘোষণা দেন। সংস্থার কাঠামোগত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা, বৈশ্বিক স্বাস্থ্য সংকট ব্যবস্থাপনায় অদক্ষতা এবং নির্দিষ্ট কিছু সদস্য রাষ্ট্রের রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করার কারণে মার্কিন প্রশাসন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ছিল ডব্লিউএইচও-এর বৃহত্তম অর্থায়নকারী দেশ, ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত ৬.৮ বিলিয়ন ডলার বাজেটের ২২ শতাংশ অনুদান যুক্তরাষ্ট্র থেকে আসার কথা ছিল। তবে আকস্মিক এই প্রত্যাহার আদেশ সংস্থাটিকে মারাত্মক আর্থিক সংকটের মুখে ফেলেছে, যা এর কার্যক্রম ও বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বব্যাপী দ্রুত প্রধান শিরোনামে পরিণত হয়েছে। ইতালির উপপ্রধানমন্ত্রী মাতেও সালভিনি অবিলম্বে একটি আইন প্রস্তাব করেন, যাতে ইতালিও একই পথ অনুসরণ করতে পারে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জাতীয় জনস্বার্থের চেয়ে বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোর স্বার্থরক্ষাকারী সংস্থা হিসেবে আখ্যা দেন। সংস্থাটির রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রশ্নবিদ্ধ অবস্থান এবং বৈশ্বিক স্বাস্থ্য সংকট ব্যবস্থাপনার ব্যর্থতার প্রতি সন্দেহ প্রকাশ করে এর এক সপ্তাহের মধ্যেই আর্জেন্টিনা ডব্লিউএইচও থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে।

হাঙ্গেরিও তাদের সদস্যপদ পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে। দেশটির সরকারী মন্ত্রীদের বক্তব্য, যদি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে হাঙ্গেরিকেও নিজেদের স্বার্থ পুনর্মূল্যায়ন করতে হবে। রাশিয়া ও যুক্তরাজ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে বিতর্কে যুক্ত হয়েছে। রুশ রাজনীতিবিদ পিওতর টলস্টয় সংস্থাটির কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যে নাইজেল ফারাজের সংগঠন অ্যাকশন অন ওয়ার্ল্ড হেলথ (এডব্লিউএইচ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার বা বিকল্প সংস্থা গঠনের সম্ভাবনা নিয়ে ‘বেল রিভিউ’ নামে একটি মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছে।

জটিলতার মুখে পড়েছে এফসিটিসি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম নিয়ে কড়া নজরদারির কারণে সংস্থাটির ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-ও জটিলতার মুখে পড়েছে। বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণ নীতিগুলো তদারকির দায়িত্বপ্রাপ্ত এই এফসিটিসি’কে গোপনীয়তা বজায় রাখা এবং বিশেষ স্বার্থগোষ্ঠীর প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার অভিযোগে সমালোচিত করা হয়েছে। বিশেষজ্ঞরা তামাকজনিত ক্ষতি হ্রাসের নীতিতে এফসিটিসি’র অবস্থানের কড়া সমালোচনা করেছেন, কারণ সংস্থাটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কম ক্ষতিকর নিকোটিন বিকল্পগুলোর কার্যকারিতা সরাসরি অগ্রাহ্য করেছে।

রোমানিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক, পোল্যান্ড ও স্লোভাকিয়ার বিভিন্ন গণমাধ্যম বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এর এফসিটিসি-তে মার্কিন বিলিয়নিয়ার ও দাতব্যকর্মী মাইকেল ব্লুমবার্গের প্রভাব নিয়ে কঠোর সমালোচনা করেছে।

সমালোচকদের দাবি, ব্লুমবার্গের অর্থায়নের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এফসিটিসি নিকোটিন বিকল্পগুলোর বিরুদ্ধে অতি কঠোর নীতি গ্রহণ করেছে। এর ফলে বাস্তবসম্মত জনস্বাস্থ্য সমাধানের পরিবর্তে তামাকের বিরুদ্ধে আদর্শিক বিরোধিতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী নিকোটিন ও তামাক নিয়ন্ত্রণ নীতিতে মার্কিন বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশে ব্লুমবার্গের অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। ভারতে অর্থায়নের প্রকৃত উৎস ঘোষণা না করায় ব্লুমবার্গ-অর্থায়িত একটি তামাক নিয়ন্ত্রণ সংস্থাকে নিষিদ্ধ করা হয়। ভিয়েতনামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ব্লুমবার্গের অবদানকে প্রকাশ্যে প্রশংসা করলেও অভিযোগ উঠেছে, তামাকজনিত ক্ষতি হ্রাস নীতির মাধ্যমে সফলভাবে ধূমপান ছেড়েছেন এমন লাখো মানুষের কণ্ঠস্বরকে উপেক্ষা করা হয়েছে।

ফিলিপাইনে, আইনপ্রণেতারা বিদেশি অনুদানের মাধ্যমে অভ্যন্তরীণ নীতিনির্ধারণে প্রভাব বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এটিকে জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন।

জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এফসিটিসি’র ১১তম সম্মেলন (কপ ১১)-এ সদস্য দেশগুলোকে ন্যায্য সংস্কারের জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছে। দেশগুলোকে বলা হয়েছে, তারা যেন প্রভাবশালী দাতাদের ব্যক্তিগত নীতির চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। বিশ্বব্যাপী একটি সঙ্গতিপূর্ণ মতামত তৈরি হচ্ছে যে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এফসিটিসি স্বচ্ছতা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং তামাকজনিত ক্ষতি হ্রাস বিষয়ক উদ্বেগগুলো সমাধান না করে, তবে আরও দেশ সদস্যপদ প্রত্যাহার করবে এবং নতুন একটি বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা গঠন হবে।

বর্তমান সংকট বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি স্পষ্ট নয় যে, সংস্থাটি সংস্কারের আহ্বানগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করবে নাকি আরও বিভক্ত হবে।

Tags: এফসিটিসিবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রাখতে হবে: তারেক রহমান

Next Post

বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যু

Next Post
নাহিদ ইসলামের পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভরত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যু

নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে আসা ২৯ মিলিয়ন ডলারের বিষয়ে খতিয়ে দেখা হবে বললেন অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT