চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রাজনীতিতে ঝড় তোলা মহুয়া মৈত্র কে?

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
8:45 অপরাহ্ন 25, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ মহুয়া মৈত্র হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজনীতির নতুন আলোচনার নাম মহুয়া মৈত্র। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে এর আগেও রাজনীতির আলোচনায় সরব ছিলেন তিনি। সংসদ এবং বিভিন্ন টকশোতে কড়া বক্তব্য, বিজেপির সাংসদদের সাথে দ্বন্দ্ব আবার কখনো সামজিক মাধ্যমে কমেন্ট যেন তার নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছিল। সম্প্রতি শ্যাম্পেনের গ্লাস ও চুরুট মুখে কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হলে নতুন আলোচনা শুরু হয় তাকে নিয়ে।

১৯৭৬ সালের ৫ মে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন মহুয়া মৈত্র। ১৬ বছর বয়সে পড়াশোনার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে ম্যাসাচুসেটসে মাউন্ট হলিয়োক কলেজ থেকে অর্থনীতি ও গণিত বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। পরে একজন ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি লন্ডনের জে.পি. মরগ্যান ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট পদেও কর্মরত ছিলেন।

বাংলাদেশের রাজনীতিতে ঝড় তোলা মহুয়া মৈত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি যোগদান
কর্মজীবনে অনীহা দেখা দিলে ২০০৮ সালে চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন মহুয়া, নাম লেখান রাজনীতিতে। ভারতীয় কংগ্রেস এর প্রধান রাহুল গান্ধী ছিলেন তার বন্ধু। রাহুলের অনুপ্রেরণায় ২০০৯ সালে তার পার্টিতে যোগ দেন মহুয়া।

২০১০ সালে কলকাতা থেকে একটি ফ্লাইটে চড়ে দিল্লি যাচ্ছিলেন মহুয়া। একই ফ্লাইটে দিল্লির উদ্দেশে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই ফ্লাইটেই মমতা ব্যানার্জির সঙ্গে প্রথমবারের মতো কথা হয় মহুয়ার। এরপরই কংগ্রেস ছেড়ে ২০১০ সালে মমতার তৃণমূল কংগ্রেসে যোগ দেন মহুয়া।

তৃণমূল কংগ্রেসের হয়েই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে করিমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ নির্বাচিত হন সাবেক এই ব্যাংকার। ২০১৯ সালেও করিমপুর থেকে নির্বাচিত হন তিনি। বিভিন্ন টকশোতে মহুয়ার বক্তব্য অল্প কয়েকদিনেই তাকে বিপুল পরিচিতি এনে দেয়।

জনসভায় মহুয়া মৈত্র বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি তার বিরুদ্ধে দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ২ কোটি রুপির বিনিময়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানী গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন তোলাসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। যা সম্পূর্ণ অস্বীকার করে আসছেন মহুয়া।

জানা গেছে, অভিযোগের বিষয়ে সংসদের এথিক্স কমিটি ২৬ অক্টোবর সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে। অভিযোগ প্রমাণিত হলে মহুয়ার রাজনৈতিক জীবনে অন্ধকার নেমে আসবে বলেই মনে করছেন অনেকে।

Tags: ভারতমহুয়া মৈত্ররাজনীতি
Previous Post

সংসদে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল’ পাস

Next Post

বলিউড নায়িকা নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব

Next Post
শাকিব খান ও বলিউড নায়িকা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড নায়িকা নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া সংবিধান পরিপন্থী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT