চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেডপুল এন্ড উলভারিন-এর খলচরিত্র কে এই ক্যাসান্দ্রা নোভা?

'ক্যাসান্দ্রা নোভা' লুকে সাড়া ফেলছেন এমা করিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 23, এপ্রিল 2024
in বিনোদন
A A
অভিনেত্রী রিচি কোলের চরিত্রের ছবি, যেখানে তিনি মাথা খালি করে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মূল ভিলেন হতে চলেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ নামের একটি চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন এমা করিন। ভক্তদের এখন এই চরিত্রটিকে নিয়ে কৌতূহলের শেষ নেই।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রথমবারের মতো দেখা যাবে এমা করিনকে। সোমবার প্রকাশিত ট্রেলারে তাকে দেখা গেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ লুকে। ট্রেলার প্রকাশের পর থেকেই ‘ক্যাসান্দ্রা নোভা’ চরিত্রটি আলোচনার কেন্দ্রে।

শন লেভির ডেডপুল থ্রিকুয়েলের মাধ্যমে প্রথমবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা মিলবে ক্যাসান্দ্রা চরিত্রটির। এটি হতে চলেছে এক্স-মেন সিরিজের সবচেয়ে শক্তিশালী খলচরিত্রগুলোর একটি।

অ্যাপোক্যালিপস, মিস্টার সিনিস্টারের চেয়েও ভয়ঙ্কর প্রফেসর চার্লিস জেভিয়ারের জমজ বোন ক্যাসান্দ্রা। চার্লিস জেভিয়ারের সকল সুপার পাওয়ার ক্যাসান্দ্রারও আছে। জেভিয়ারের মতো সাইকিক ক্ষমতা থাকার পাশাপাশি টেলিকিনেটিক ক্ষমতাও আছে তার।

ক্যাসান্ড্রা হল পরজীবী জীবন রূপ যা তার মায়ের গর্ভে চার্লস জেভিয়ারের পাশাপাশি বিদ্যমান ছিল। ক্যাসান্দ্রা জেভিয়ারকে গর্ভের মধ্যে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু জেভিয়ার সাইকিক বিস্ফোরণের মাধ্যমে নিজেকে রক্ষা করেছিলেন। এতে তাদের মায়ের গর্ভপাত হয়ে যায় এবং ক্যাসান্দ্রার দেহ মৃত অবস্থায় জন্মায়। তবে ক্যাসান্দ্রা নিজেকে রিবিল্ট করেন এবং চার্লস জেভিয়ার এবং তার এক্স-মেনকে ধ্বংস করার শপথ নেন।

ক্যাসান্ড্রা চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী এমা করিন অভিনয় করেছেন। টাক মাথার লুকে দেখা গেছে তাকে। এমা নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন সিজন থ্রি’-তে প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তাকে দেখা গেছে ২০২২ সালের সিনেমা ‘মাই পুলিশম্যান অ্যান্ড লেডি চ্যাটারলি’স লাভার’-এ।

উলভারিন চরিত্রে বরাবরের মতো থাকছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে আসছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: 'ডেডপুল অ্যান্ড উলভারিন'উলভারিনলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল এখন সিলেটে

Next Post

বড় আয়োজনের ‘তুফান’-এ চঞ্চল

Next Post
দুই ব্যক্তির মুখের ছবি, একজন হাসছেন, অন্যজন ধূমপান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় আয়োজনের ‘তুফান’-এ চঞ্চল

সাইফউদ্দিনকে ফিরিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT