চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা, ভিসানীতি দেয়ার তুমি যুক্তরাষ্ট্র কে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের গণতন্ত্র সংবিধান ঠিক করে দিয়েছে। আমরা নির্বাচন করব সংবিধান অনুযায়ী। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই। নিষেধাজ্ঞা, ভিসানীতি দেয়ার তুমি যুক্তরাষ্ট্র কে?

ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞাকে বাংলাদেশ ভয় পায় না। বাংলাদেশ চলবে তার সংবিধান অনুযায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশের গণতন্ত্রকে বাঁচাতে আগে ট্রাম্পকে সামলাক।

শুক্রবারা (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসি-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা ও ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। ষড়যন্ত্র করে লাভ নেই। তত্ত্বাবধায়কের নামে অস্বাভাবিক সরকার আওয়ামী লীগ মানে না। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে বিএনপি আবার আগুন সন্ত্রাস করতে আসলে তা শক্ত হাতে মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, হুমকি দিয়ে লাভ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কোন নির্বাচন হবে না।

তিনি বলেন, অনুমতি নেবেন না। আইন মানবেন না। অনুমতি না নিয়ে কোথায় যাবেন? জনগণ যখন ধাওয়া দিবেন যাবেন কোথায়? আগুন নিয়ে আসবেন। নাশকতা করবেন। ওই নাশকতার কালো হাত ভেঙে দিবো। মাঠ ছাড়ব না। ষড়যন্ত্র মোকাবিলা করব। আগামী ৩৬ দিন আমাদের ঘুম হারাম। সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন ডাক দিলে চলে আসবেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ঢাকা দখল করবেন? আসেন। আমরা রেডি। খবর আছে। মাঠ খালি রাখব না। কোথায় দিয়ে আসবেন?

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, লে: কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, ডক্টর আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, ডাক্তার দীপু মনিসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে বিশ্ববেনিয়াদের হাতে দেশকে তুলে দিতে চায়।

Tags: ওবায়দুল কাদেরযুক্তরাষ্ট্র ভিসানীতি
Previous Post

টাইগারদের ওপেনিং জুটির সমাধান মিলে গেল

Next Post

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বা ভিসানীতিকে ভয় পায় না: কাদের

Next Post
আওয়ামী লীগ নেতা কাদেরের বক্তৃতা, বাংলাদেশের রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বা ভিসানীতিকে ভয় পায় না: কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা নির্বাচনী সভায় বক্তৃতা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দু:সাহসী খোকা সিনেমার মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT