চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাত্রী দেখতে গিয়ে লাশ হলেন ৩ বন্ধু, আটক ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:24 অপরাহ্ন 24, মে 2023
in কক্সবাজার, জনপদ
A A
তিন বন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার একজন, ছবি তিনজনের ছবি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ তিন বন্ধুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে র‍্যাব ও পুলিশের দু’টি টিম।

নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিনজনই বন্ধু।

পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত তিন বন্ধু গত ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে যান। পথিমধ্যে তাদের সিএনজি গাড়ি থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি।

জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে তিন লাশের সন্ধান পাওয়া যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘আটককৃত ব্যক্তিকে সাথে নিয়ে টেকনাফের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এসময় তিনজনের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Tags: কক্সবাজার
Previous Post

সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

Next Post

উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে বৈশাখী মেলা 

Next Post
বৈশাখী মেলার শিশু ও তরুণ শিল্পীদের পারফরম্যান্স ও সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে বৈশাখী মেলা 

বাংলাদেশ ক্রিকেটার নাভিনের দাপুটে বোলিং, মুম্বাইয়ের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাভিনের দাপুটে বোলিংয়ের পরও মুম্বাইয়ের সংগ্রহ ১৮২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT