দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিটি কলেজে কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। রোববার সকাল ৮টায় এই কেন্দ্রে তিনি ভোট দিবেন।
শনিবার ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আগামীকাল ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।









